সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ‘হাইস্পিড’ ট্রেনের স্বপ্ন আগামী দশ বছরের মধ্যেই বাস্তব হতে চলেছে৷ ঘণ্টায় ৬০০ কিলোমিটার গতির ট্রেন ভারতে চালানোর জন্য রেল মন্ত্রক ছ’টি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ যদিও সেই আলোচনা একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছে৷
শনিবার চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে রেলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রভু৷ তিনি বলেছেন, এই সংস্থাগুলিকে আমরা ডেকেছি এবং দ্রূতগতির ট্রেন নিয়ে আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই বলে জানিয়েছি৷ সংস্থাগুলি তাতে রাজি হয়েছে৷ তারা যদি দ্রূতগতির ট্রেন এখানে তৈরি করতে পারে, তবে তা ভারত থেকে রফতানিও করা যাবে৷
(জেহাদিদের নির্মূল করতে রাষ্ট্রসংঘের কাছে অভিন্ন জন্মনিয়ন্ত্রণ বিধি চায় VHP)
বণিকসভা সিআইআই আয়োজিত তামিলনাডু বিজনেস লিডার্স সামিটে যোগ দিতে রেলমন্ত্রী প্রভু চেন্নাইয়ে এসেছিলেন৷ তবে ভারতে ‘হাইস্পিড’ ট্রেন ছুটতে আর কতদিন অপেক্ষা করতে হবে, সেই প্রশ্নের জবাবে প্রভু জানান, দশ বছরের মধ্যেই ব্যাপারটি ঘটবে৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের