এবার স্লিপার কোচে মহিলাদের জন্য ৬টি লোয়ার বার্থ সংরক্ষণের ভাবনা রেলের

আগে আসার ভিত্তিতে এই সুযোগ মিলবে টিকিট কাটার সময়েই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১৪:৪৯

options
link
এবার স্লিপার কোচে মহিলাদের জন্য ৬টি লোয়ার বার্থ সংরক্ষণের ভাবনা রেলের

সুব্রত বিশ্বাস: ‘অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী।’ এই সত্যকে বাস্তব রূপে আনতে নারীকে আরও সুযোগ দিতে চায় রেল। এবার মহিলা যাত্রীদের জন্য সিট সংরক্ষণেও থাকছে নির্ধারিত কোটা। এবার প্রতিটি স্লিপার কোচে ছ’টি লোয়ার বার্থ নির্ধারিত থাকবে শুধু মহিলাদের জন্য। এসি-টু এবং এসি-থ্রিতে থাকবে তিনটি লোয়ার বার্থ। যা ৪৫ বছরের উপরের মহিলাদের জন্য নির্ধারিত। তবে প্রসূতিরাও এই সুযোগ পাবেন নির্ধারিত প্রমাণপত্র দেখালে। গরিব রথ এক্সপ্রেসেও এই সুযোগ থাকছে। এসি-থ্রি টিয়ারের ছ’টি বার্থ থাকবে মহিলাদের জন্য নির্ধারিত। আগে আসার ভিত্তিতে এই সুযোগ মিলবে টিকিট কাটার সময়েই। তবে নির্ধারিত বার্থগুলি পূর্ণ না হলে ওয়েটিং লিস্টে থাকা মহিলারা প্রথমে এই সুযোগ পাবেন। কর্তব্যরত টিকিট পরীক্ষকই এই সুযোগ দিতে পারবেন। মহিলা যাত্রী না থাকলে প্রবীণরা প্রথম সেই সুযোগ পাবেন। এতকাল রেলে সিনিয়র সিটিজেন অর্থাৎ ৬০ বছর বা তদূর্ধ্ব ও সুপার সিনিয়র সিটিজেন ৮০ বছর বা তদূর্ধ্ব ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য নির্ধারিত কোটার ব্যবস্থা থাকলেও মহিলা যাত্রীদের কোটা প্রথম চালু হচ্ছে বলে রেল বোর্ড সূত্রে জানা গিয়েছে।

Advertisement
[পিএনবি কর্তাকে হীরের গয়না ঘুষ নীরবের, খোঁজ পেল সিবিআই]

মহিলা যাত্রীদের এই বরাদ্দ কোটায় সাধারণের ক্ষেত্রে সংরক্ষণের সুযোগ কমবে বলে মনে করেছেন যাত্রীরা। যদিও রেল তেমন আশঙ্কা করছে না। রেলকর্তাদের কথায়, আগে ট্রেনে ১৫ থেকে ১৭টি কোচ থাকতো এখন তা বেড়ে ২৪ কোচ হওয়ায় প্রচুর সিট বেড়েছে। ফলে মহিলাদের জন্য সিট সংরক্ষণে সাধারণ সংরক্ষণের ক্ষেত্রে তেমন প্রভাব পড়বে না। মহিলা যাত্রীদের এই সুযোগ দেওয়ার কারণ, মহিলাদের উন্নয়ন ব্যতীত সমজের উন্নতি সম্ভব নয়। কেন্দ্র ‘বেটি পড়াও বেটি বাঁচাও’ বলে যে যোজনা ঘোষণা করেছে, তাতে রেলকে প্রাধান্য দিয়ে একাধিক পদক্ষেপ করা হয়েছে। শুধু মহিলা পরিচালিত রেল স্টেশন করা হয়েছে পশ্চিম রেলে। বহু স্টেশনে শুধু মহিলা পরিচালিত আরপিএফ ও জিআরপি থানা রয়েছে। ইতিমধ্যে বেশ কিছু মহিলাকে নিয়োগ করা হয়েছে ট্রেন চালকের ভূমিকায়। দিঘা দুরন্তে ইতিমধ্যে সবই মহিলা টিকিট পরীক্ষককে কাজে লাগানো হয়েছে। এবার নিরাপত্তায় থাকবে সব মহিলা আরপিএফ। ক্যাটারিংয়ে থাকবে সব মহিলা। দক্ষিণ-পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার জয়া সিনহা ভার্মা বলেন, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই ব্যবস্থা করছে রেল। পাশাপাশি মহিলারাও নিরাপদ মনে করবে পারিপার্শ্বিক পরিবেশকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[নজরকাড়া সাফল্য, চা বিক্রি করেই মাসে উপার্জন ১২ লক্ষ টাকা]
Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.