বৃষ্টিতে ক্ষতি, শীতের সবজির দাম আরও বাড়ার আশঙ্কা

মাথায় হাত মধ্যবিত্তর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৪:৩২

options
link
বৃষ্টিতে ক্ষতি, শীতের সবজির দাম আরও বাড়ার আশঙ্কা

স্টাফ রিপোর্টার: শীত শুরুর অাগেই বৃষ্টি। অার এই বৃষ্টিতেই সংকটে শীতের সবজি। ঠিক এখনই বোঝা না গেলেও অাগামী সপ্তাহের মাঝ বরাবর মালুম পাওয়া যাবে নধর ফুলকপি বা পালংশাকের জোগান কতটা টান পড়ছে খুচরো বাজারে। অবস্থা অারও ঘোরালো হয়েছে কনার্টক বা অন্ধ্রপ্রদেশ থেকেও শীতের সবজি তেমনভাবে না অাসায় রাজ্যে সবজির দাম ঊর্ধ্বমুখী।

Advertisement

[‘পদ্মাবতী’ বিতর্কের আঁচ শহরেও, হলে ঢুকে পোস্টার খুলে ফেলার হুমকি]

এবার রাজ্যে ফুলকপি, বাঁধাকপি বা কড়াইশুটি, পালংশাকের ফলন যথেষ্ট ভাল । কিন্তু অাচমকা বৃষ্টিতে মাথায় হাত পড়েছে কৃষকদের। একই অাশঙ্কা রাজ্যের কৃষি দপ্তরের অাধিকারিকদেরও। তাঁদের তথ্য বলছে, রাজ্যে শীতের সবজির মূল জোগানদার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বর্ধমান এবং হুগলি জেলা। প্রায় ফি দিন কলকাতা ও সংলগ্ন পাইকারি বাজারে সবজি বিক্রি করেন এমন কৃষকদের বক্তব্য, গত কয়েক বছরের তুলনায় এবার শীতের সবজির ফলন অনেক বেশি হয়েছিল। কিন্তু গত সপ্তাহে দক্ষিণবঙ্গের ব্যাপক বৃষ্টিতে সবজির প্রচুর ক্ষতি হয়েছে। ফুলকপিতে পোকা ধরার অাশঙ্কা দেখা দিয়েছে। বাঁধাকপি তুলনামূলকভাবে ফাঁপা । বহু জমিতে কড়াইশুটিতে কালো ছিটে দাগ পড়ছে। ফলে কৃষকরা সবজির সঙ্গত দাম পাবেন না। যোগানও কমতে পারে। শীতের সবজির ক্ষতির অাশঙ্কার কথা স্বীকার করেছেন নবান্নে কৃষি দপ্তরের অাধিকারিকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে তাঁদের বক্তব্য, এই অবস্থা সাময়িক। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল চাষি ভেন্ডর অ্যাসোসিয়েশনের সভাপতি তথা টাস্ক ফোর্সের সদস্য কমল দে অাশঙ্কা প্রকাশ করে বলেছেন,“অাগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে সবজির জোগান অনেকটাই কমতে পারে। কারণ বিভিন্ন জায়গা থেকে ফসল নষ্ট হওয়ার খবর মিলছে। তাঁর কথায়, সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুটি কৃষকরা। এই সব সবজিতে হয় পোকা লাগার নয়তো বৃষ্টিতে দাগ পড়ার অাশঙ্কা অাছে। ফলে ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা।” শিয়ালদহ পাইকারি সবজির বাজারে রবিবার ১০০ ফুলকপি বিক্রি হয়েছে ৭০০ টাকা দরে। কড়াইশুঁটি বা শিম নাগালের মধ্যে, কিন্তু এই দাম অারও বাড়তে পারে বলে অাশঙ্কা। রাজ্যে শীতের প্রথম দফার ফসল নিয়ে যেমন দুশ্চিন্তা দেখা দিয়েছে, তেমনই কনার্টক বা অন্ধ্রপ্রদেশেও কয়েক মাস অাগে অতিবৃষ্টির ফলে শীতের সবজির উৎপাদন অনেকটাই কমেছে। ওই দুই রাজ্যের নিজস্ব চাহিদা মিটিয়ে রপ্তানির সম্ভাবনা নেই বললেই চলে। তাই ভিন রাজ্য থেকে জোগানও নেই বললেই চলে। এই অবস্থায় রাঁচির ফুলকপি, কড়াইশুটির উপর নির্ভর করতে হচ্ছে রাজ্যকে। তবে এই সংকট সাময়িক বলেই মনে করেন কষি বিশেষজ্ঞরা। কারণ ফের শীতের সবজি চাষ শুরু করেছেন চাষিরা।

Advertisement

[রোগীমৃত্যুর জেরে ভাঙচুর পুর হাসপাতালে, পুলিশের লাঠিচার্জে জখম তৃণমূল নেতা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.