সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বারের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(আরবিআই) গভর্নর পদে ফিরতে চান না রঘুরাম রাজন৷ শনিবার তিনি জানিয়ে দিলেন, আগামী ৪ সেপ্টেম্বর মেয়াদ শেষ হওয়ার পর শিক্ষকতার পেশায় ফিরে যাবেন৷
আরবিআই কর্মীদের প্রতি এক খোলা চিঠিতে আজ একথা লিখেছেন রাজন৷ চিঠিতে লিখেছেন, “আপনাদের জানাতে চাই, গভর্নর পদের মেয়াদ শেষ হওয়ার পর আমি শিক্ষকতার চেনা জগতে ফিরে যেতে চাই৷” তবে তিনি এও লিখেছেন, “দেশের প্রয়োজনে যে কোনও কাজের জন্য আমি প্রস্তুত৷” কেন্দ্রীয় সরকারের সম্মতিতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷ কর্মীদের প্রতি তাঁর বার্তা, “আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে ভারতীয় মুদ্রার দামে স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছি বলে আমি গর্বিত৷”
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে রঘুরাম রাজনকে অপসারিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন বিজেপি নেতা সুব্রহ্ম্যণম স্বামী৷ তাঁর অভিযোগ, দেশের অর্থনীতির ক্ষতি করেছেন রাজন৷ রাজনের বিরুদ্ধে স্বামীর আরও বিস্ফোরক রয়েছে৷ রাজন নাকি মনেপ্রাণে ভারতীয় নন৷ জাতীয় স্বার্থেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া উচিত৷ ওয়াকিবহাল মহলের দাবি, ইউপিএ আমলে নিয়োগ হওয়া রাজনকে ঘিরে বিজেপির একাংশের নেতারা তুষ্ট নন বুঝতে পেরেই গভর্নর পদে ফেরার উৎসাহ দেখাচ্ছেন না রাজন৷
সর্বশেষ খবর
-
ভরা কটালে জোয়ারের তোড়ে হলদি নদীতে নৌকাডুবি, সাঁতরে প্রাণে বাঁচালেন ১৫ যাত্রী
-
পুলিশকে গুলির পালটা এনকাউন্টার, জেল ভেঙে পালানো কুখ্যাত গ্যাংস্টার খতম পাঞ্জাবে
-
নেপাল বিপর্যয়ের মাস পেরলেও খোঁজ নেই, স্ত্রীকে পেতে মোদির দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু
-
বানর সেনার চোখে চশমা-হাতে গদা, ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ পোস্টার ঘিরে হাসির রোল নেটভুবনে
-
কবাডিতে জোড়া সোনা, ৭ মেডেলে এশিয়াডে ভারতের ‘সেরা’ দিন, পদকতালিকায় কোথায় দাঁড়িয়ে?