আফরাজুলকে মেরে আফসোস নেই, জেল থেকেই বিস্ফোরক ভিডিও শম্ভুলালের

কীভাবে কারাগারের মধ্যে তৈরি হল ভিডিও? জেলের নিরাপত্তায় প্রশ্ন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০১৮, ০৯:৩২

options
link
আফরাজুলকে মেরে আফসোস নেই, জেল থেকেই বিস্ফোরক ভিডিও শম্ভুলালের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও। যা দেখে শিউরে উঠেছিল দেশবাসী। গাঁইতি দিয়ে লাগাতার কোপানো হচ্ছে আফরাজুলকে। শরীর প্রাণ যাতে একটুও না থাকে, নিশ্চিত করতে পেট্রল ঢেলে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল মালদার প্রৌঢ়কে। সেই দৃশ্য আবার ক্যামেরাবন্দি করেছিল এক নাবালক।

Advertisement

বর্বরোচিত ঘটনাকে ‘লাভ জেহাদ’ আখ্যা দেওয়ার চেষ্টা হয়েছিল।  কিন্তু আফরাজুল যে এমন কাজ করতে পারেন না। মালদহের বাড়ি থেকে এমনই জোরাল দাবি তুলেছিলেন স্ত্রী-কন্যারা। ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছিলেন তাঁরা। দাবি করেন অভিযুক্ত শম্ভুলাল রেগারের ফাঁসি। ঘটনার পর অনেকগুলো দিন কেটে গিয়েছে। গারদের ওপারে শুম্ভুলাল। কিন্তু তার দাপট যে এতটুকু কমেনি। তারই প্রমাণ মিলল সম্প্রতি। জেল বসেই ফের ভিডিও প্রকাশ করেছে আফরাজুলের হত্যাকারী। যা করেছে তার জন্য এতটুকু আফসোস নেই বলেই জানিয়েছে সে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

shambhulal_web

Advertisement

[টাকা ফেরানোর রাস্তা বন্ধ করেছে পিএনবি, চিঠিতে দুষলেন নীরব]

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে ভিডিওর কথা জানাজানি হয়। তবে যে ভাষা ভিডিওতে রয়েছে তা সম্প্রচার করার উপযুক্ত নয় বলেই প্রকাশ্যে আনা হয়নি। তবে জানা গিয়েছে, ভিডিওতে শম্ভুলাল জানিয়েছে, নিজের নৃশংস কাজের জন্য এতটুকু অনুতপ্ত নয় সে। নিজের জীবন নষ্ট করে ফেলেছে। হিন্দু মহিলার সম্মানের জন্য এটাই নাকি করা উচিত ছিল। জেহাদের জন্য হিন্দুদের এককাট্টা হওয়ার কথাও বলেছে সে। তবে একটি ব্যাপারে দুঃখিত আফরাজুলের হত্যাকারী। তার এবং ওই মহিলার সঙ্গে যে অবৈধ সম্পর্কের কথা ছড়ানো হয়েছে। তা মিথ্যা বলেই দাবি তার। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও শোনা গিয়েছে আফরাজুলের হত্যাকারীর মুখে।

গ্রেপ্তারির পর যোধপুর সেন্ট্রাল জেলে রয়েছে শম্ভুলাল। তার ভিডিওর কথা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে। কেমন করে শম্ভুলালের মতো এক অপরাধী অবাধে জেলে বসে মোবাইল ব্যবহার করছে? উঠেছে প্রশ্ন। এ নিয়ে তদন্তও শুরু হয়েছে। শম্ভুলালের হাতে ফোন কোথা থেকে এল তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেল কর্তৃপক্ষ। তবে জেলের এলাকা এতটাই বড় যে বাইরে থেকে টিম এনে তল্লাশি চালাতে হবে। মনে করা হচ্ছে রেগারকে দিনে একবার পুজো করতে নিয়ে যাওয়া হয়। তখনই এই কাজ করেছে সে। কিন্তু যে ভিডিও প্রকাশ্যে এসেছে তা দেখে মনে করা হচ্ছে শৌচাগারের মতো কোনও জায়গায় ভিডিওটি তৈরি করা হয়েছে। আর জেলে জ্যামার থাকলেও তা কেবল টুজি নেটওয়ার্কই ট্রেস করতে পারে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ কাটারিয়া।

[দাউদাউ করে জ্বলছে তুফানের কামরা, যাত্রীদের বাঁচিয়ে নায়ক চালক বিদ্যুৎ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.