নিট প্রশ্নফাঁসের জেরে টেলিগ্রাম অ্যাপ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। নতুন করে ২১ জুন পরীক্ষা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যেই ‘পেপার মাফিয়া’ নামের একটি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ভুয়ো প্রশ্নপত্র বিক্রির অভিযোগে রাজস্থানের ভিলওয়ারা থেকে ১৯ বছর বয়সি ছাত্র আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করল পুলিশ।
আরও পড়ুন:
দ্বিতীয়বার পরীক্ষার তিনদিন আগে এই গ্রেপ্তারি নতুন করে অস্বস্তি বাড়িয়েছে বলা বাহুল্য। দিল্লি পুলিশ রাজস্থান পুলিশকে খবর দেয়। সেই মতো শুক্রবার সকালে ভিলওয়ারার প্যাটেল নগর থেকে আটক করা হয় অভিযুক্ত ছাত্রকে।
তদন্তকারীরা জানিয়েছেন, নিজের পরিচয় গোপন রাখতে আমেরিকার ভিপিএন ও প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করতেন আকাশ। পরীক্ষার্থীদের থেকে প্রতি প্রশ্নপত্রের জন্য চার হাজার টাকা করে নিতেন তিনি। দ্বিতীয়বার পরীক্ষার তিনদিন আগে এই গ্রেপ্তারি নতুন করে অস্বস্তি বাড়িয়েছে বলা বাহুল্য। দিল্লি পুলিশ রাজস্থান পুলিশকে খবর দেয়। সেই মতো শুক্রবার সকালে ভিলওয়ারার প্যাটেল নগর থেকে আটক করা হয় অভিযুক্ত ছাত্রকে। জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাঁকে।
পুলিশ জানিয়েছে, আকাশের টেলিগ্রাম চ্যানেল ‘পেপার মাফিয়া’র সদস্য সংখ্যা ৫২-তে পৌঁছে গিয়েছিল। সেখানে চার হাজার টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করতেন তিনি। কিউআর কোডের মাধ্যমে অনলাইনে টাকা নিতেন তিনি। আকাশ চৌধুরী নিজেও জয়পুরে থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছিলেন। পাশাপাশি নিটের ভুয়ো প্রশ্নপত্র বিক্রি করে আয় করছিলেন। পুলিশ আকাশের কাছ থেকে একটি মোবাইল ফোন, নিটের পাঠ্যপুস্তক-সহ বেশকিছু তথ্যপ্রমাণ উদ্ধার করেছে। এছাড়াও তাঁর ব্যাঙ্ক লেনদেন, ডিজিটাল যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে। এই কাজে সে একাই ছিল, নাকি এর সঙ্গে বৃহত্তর প্রতারণা চক্রের যোগসূত্র রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের