সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধবিরতি লঙ্ঘন করে ক্রমাগত ভারতের বিরুদ্ধে আক্রমণ চালানোর ঘটনায় ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং৷ শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “সন্ত্রাস ভিতুদের অস্ত্র৷ বারংবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে আক্রমণ চালানো কাপুরুষোচিত কাজ৷”
নয়্ডায় ভারতীয় সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পাকিস্তানের কড়া সমালোচনা করলেন তিনি৷ বক্তৃতায় তিনি বলেন, “প্রতিবেশী দেশ যুদ্ধের কথা স্বীকার না করলেও বার বার ভারতের উপর হামলা চালাচ্ছে৷ ভারতের মোকাবিলা করতে সন্ত্রাসের সাহায্য নেওয়া কাপুরুষোচিত৷ যারা পিছন থেকে হামলা করে তারা কাপুরুষ৷”
ভারত-পাক সম্পর্ক নিয়ে বরাবরই সহিষ্ণুতা দেখিয়েছে ভারত৷ এবারও ভারতীয় সেনাবাহিনীর কাছে অকারণ হামলা না চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে৷ কিন্তু পাক সেনারা বরাবর সেই সহিষ্ণুতার অবমাননা করে হামলা চালিয়েছে৷ গত কয়েক দিন ধরে জম্মু ও কাশ্মীর সীমান্তে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য এদিন পাকিস্তানকেই দায়ী করেছেন মন্ত্রী৷ পাশাপাশি, তিনি এটাও জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের অতর্কিত হামলার যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’