সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিসের গাড়িতে নিজের সার্ভিস রিভলবরের গুলিতেই আত্মহত্যা এক পুলিশ অফিসারের। ঠিক তার পাশের সিটেই এক মহিলার মৃতদেহ। জয়পুরের এই ঘটনায় ছড়াল চাঞ্চল্য।
সূত্রের খবর, আশিস প্রভাকর নামে ওই পুলিশকর্মী ছিলেন এএসপি। সম্প্রতি অ্যান্টি টেরর স্কোয়াডে যোগ দিয়েছিলেন তিনি। তবে মাসখানেক আগে যোগ দিলেও কোনও কেসের সঙ্গে জড়িয়ে ছিলেন না। জয়পুর থেকে একটু দূরে তাঁর নিজের গাড়িতেই ওই অফিসারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর পাশেই অজ্ঞাতপরিচয় এক মহিলারও মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, নিজের সার্ভিস রিভলবারের গুলিতেই আত্মহত্যা করেছেন ওই অফিসার। কিন্তু কেন তিনি এই কাজ করলেন তা এখনও স্পষ্ট নয়। তবে একটি নোট উদ্ধার করেছে পুলিশ। যেখানে স্ত্রীর কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন ওই অফিসার। পারিবারিক কোনও কারণে বা অবৈধ সম্পর্কের জেরেই এই আত্মহত্যা বলে অনুমান পুলিশের। মৃত মহিলার মোবাইলটিও পাওয়া গিয়েছে। সেই সূত্র ধরে তাঁর পরিচয়ও জানার চেষ্টা করছে পুলিশ।
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের