তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের কয়েকঘণ্টার মধ্যেই মিলল ইনাম! বৃহস্পতিবার রাতে রাজ্যসভার তিন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। তিনজন হলেন, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। এই তিনজনই আজ বিকেলে সল্টলেকের বিজেপির সদর দপ্তরে গিয়ে দলে যোগদান করেছেন। তখন থেকেই তাঁদের রাজ্যসভায় পাঠানো নিয়ে তুঙ্গে উঠেছিল জল্পনা। রাত ৯টা নাগাদ দিল্লির বিজেপির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল এই তিনজনকেই সংসদের উচ্চকক্ষে প্রার্থী করা হচ্ছে।
আরও পড়ুন:
ছাব্বিশের ভোটে তৃণমূলের ভরাডুবিতে দল ছত্রভঙ্গ হওয়ার পরপরই রাজ্যসভার তিন সাংসদ – সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক পদত্যাগ করেন। সাংসদ হিসেবে সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইকের ২০২৯ সাল পর্যন্ত মেয়াদ ছিল। সুস্মিতা দেব ২০৩০ সাল পর্যন্ত। তাঁদের আসনগুলি ফাঁকা হওয়ায় ভোট হবে আগামী ২৪ জুলাইয়ে। আর তাৎপর্যপূর্ণভাবে তিনজনই ফের রাজ্যসভায় ফিরতে চলেছেন, তবে পদ্ম-প্রতীকে।

সংখ্যাতত্ত্বের ভিত্তিতে এই তিনটি আসনে তৃণমূলের কোনও প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই। তা স্বীকার করে নিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। ফলে তিন আসনই বিজেপির দখলে যাচ্ছে। এদিন তিন প্রাক্তন তৃণমূল প্রার্থী বিজেপিতে যোগদানের সময় সাংবাদিকরা শমীক ভট্টাচার্যকে তাঁদের রাজ্যসভার প্রার্থী করা নিয়ে প্রশ্ন করেন। তাতে ইঙ্গিতপূর্ণভাবে শমীকবাবু উত্তর দিয়েছিলেন, ”চর্চা চলুক না।” চর্চাই শেষ পর্যন্ত বাস্তবায়িত হল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী