বারুইপুর কাণ্ডে (Baruipur Incident) গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল নির্দোষ বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর উপর হামলাকারীদের কড়া শাস্তির নির্দেশ দিয়েছেন তিনি। অথচ একেবারে উলটো পথে হেঁটে সেই ‘দাঙ্গাকারী’দেরই ‘প্রতিবাদী’ বলে আখ্যা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘তোষণে’র রাজনীতির কথা স্মরণ করিয়ে তা নিয়ে এক্স হ্যান্ডেলে মমতাকে তোপ দাগলেন শুভেন্দু।
মমতার উদ্দেশে শুভেন্দু লেখেন, “নিজে হেরেছেন এবং আপনার দল চূড়ান্তভাবে হেরেছে। নিজের দল আসল-নকলের লড়াইয়ে জর্জরিত ও নাজেহাল!তবুও আপনার কোনো পরিবর্তন হয়নি। সীমাহীন তোষণ, মিথ্যাচার আর উসকানি – এই তিনটি বদভ্যাস আপনার এখনও গেল না! এখনও পরিবর্তন এল না আপনার মধ্যে?” মমতার ‘প্রতিবাদী’ মন্তব্যের ঘোর বিরোধিতা করে শুভেন্দু (Suvendu Adhikari) আরও লেখেন, “একজন নিষ্পাপ-নিরপরাধ ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে শুধুমাত্র নাম-পরিচয় দেখে চিহ্নিত করে নির্মমভাবে গণপিটুনিতে মেরে ফেলেছে। এই উচ্ছৃঙ্খল লোকেরা, যারা পুলিশের গাড়ি জ্বালালো, যারা পুলিশকে মারল, রেললাইন উপড়ে ফেলল, বিশৃঙ্খলা করল, আইন-শৃঙ্খলা ভঙ্গ করল, এলাকার শান্তি বিঘ্নিত করে অশান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করল, তারা আপনাদের ভাষায় “প্রতিবাদী”?”
আরও পড়ুন:

গত রবিবার বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধার করা হয়। বুধবার সকালে এনকাউন্টারে মৃত্যু হয় অভিযুক্ত প্রভাস মণ্ডলের। আর ওইদিনই বারুইপুর কাণ্ডের প্রতিবাদে মিছিলের ডাক দেওয়া হয় ‘কালীঘাট তৃণমূলে’র তরফে। মিছিল কিছুটা এগোতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিলকে কেন্দ্র করে ওঠে ‘চোর চোর’স্লোগান। এমনকী রাস্তার একপাশ দিয়ে ভেসে আসে ‘মাছ চোর’ গানও। বেশ কয়েকজন মিছিলকারী জখম হন। এরপর দুপুর সাড়ে তিনটের পর কালীঘাটের বাড়ি থেকে বেরন মমতা। হ্যান্ড মাইক হাতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারুইপুরের খুনিদের ‘প্রতিবাদী’ বলে উল্লেখ করেন মমতা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া