Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
dum dum

স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগের পরই অ্যাকশন! ফ্ল্যাটের নামে ৭৪ লক্ষ প্রতারণায় গ্রেপ্তার অভিযুক্ত

ধৃতের নাম রবিন দত্ত। তিনি একাধিক ব্যক্তিকে নিউটাউন ও সল্টলেকে ফ্ল্যাট ও বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ।

বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৭:৪৯

link
বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৭:৪৯

options
link
স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগের পরই অ্যাকশন! ফ্ল্যাটের নামে ৭৪ লক্ষ প্রতারণায় গ্রেপ্তার অভিযুক্ত zoom
ধৃত রবিন দত্ত। নিজস্ব চিত্র।
Advertisement

স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতেই অ্যাকশন! নিউটাউনে ফ্ল্যাট-জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। ৭০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। গ্রেপ্তার প্রতারক। বুধবার রাতে তাঁকে আমহার্স্ট স্ট্রিট থেকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আশিস বিশ্বাস নামের এক ব্যক্তির থেকে ৫৪ লক্ষ টাকা নিয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছেন সল্টলেকে জমি পাইয়ে দেবেন। তা দেননি। সল্টলেকের বাসিন্দা সোনালি মুখোপাধ্যায়ের থেকে ১৬ লক্ষ টাকা নিয়েছিলেন বলেও অভিযোগ। বলেছিলেন নিউটাউনে ফ্ল্যাট ও জমি দেবেন। কিন্তু তা হয়নি।  বলে দাবি অভিযোগকারীদের।

ধৃতের নাম রবিন দত্ত। তিনি একাধিক ব্যক্তিকে নিউটাউন ও সল্টলেকে ফ্ল্যাট ও বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ। আশিস বিশ্বাস নামের এক ব্যক্তির থেকে ৫৪ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ। প্রতিশ্রুতি দিয়েছেন সল্টলেকে জমি পাইয়ে দেবেন। পাশাপাশি সল্টলেকের বাসিন্দা সোনালি মুখোপাধ্যায়ের থেকে ১৬ লক্ষ টাকা নিয়েছিলেন বলেও অভিযোগ। বলেছিলেন নিউটাউনে ফ্ল্যাট ও জমি দেবেন। কিন্তু তা হয়নি।

Advertisement

তৃণমূল আমলে রবিনের নামে অভিযোগ জানানো হলেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ তুলেছেন প্রতারিত ব্যক্তিরা। রাজ্যের পালাবদলের পরই স্বাস্থ্যমন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়ের কাছে অভিযোগ জানান। তারপরই ব্যবস্থা নেয় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে রবিনকে। এই ঘটনায় তিনি একা নাকি পিছনে আরও কেউ যুক্ত আছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.