সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় বাড়তে থাকা ধর্ষণের প্রতিবাদে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ খোলেন তিনি৷ প্রবল সমালোচনা করেন, মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের৷ এই পর্যন্ত সব ঠিকই ছিল৷ তবে এরপর যা বললেন এই আপ শীর্ষ নেতা, তা কেবল বিতর্কেরই জন্ম দেয়নি৷ অরবিন্দ কেজরিওয়ালের দলকে ফেলে দিয়েছে চরম লজ্জার মুখে৷ নিন্দায় সরব হয়েছে ওয়াকিবহাল মহল৷ যেকোনও বিজেপি নেত্রীকে গণধর্ষণ করলে ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন হরিয়ানার আপ প্রধান নবীন জয়হিন্দ৷
[ইউপিএ আমলেও রাফালের বরাত পায়নি সরকারি সংস্থা, দাবি প্রতিরক্ষামন্ত্রীর]
সম্প্রতি হরিয়ানার মহেন্দ্রপুর জেলার কনিনা গ্রামে গণধর্ষণের শিকার হন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এক মেধাবী ছাত্রী৷ টিউশন ক্লাস থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে ধর্ষণ করা হয় তাঁকে৷ সিবিএসই পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন ১৯ বছরের ওই ছাত্রী৷ পুলিশের বিরুদ্ধে ভোগান্তির অভিযোগ তোলে নির্যাতিতার পরিবার৷ দোষীদের কড়া শাস্তির দাবি করেন ছাত্রীর মা৷ এমনকী ক্ষতিপূরণ বাবদ হরিয়ানা সরকার দু’লক্ষ টাকা দিতে গেলেও তা ফিরিয়ে দেয় নির্যাতিতা তরুণীর পরিবার৷ এরপরেই মনোহরলাল খাট্টার সরকারের বিরুদ্ধে সরব হন নবীন জয়হিন্দ। অভিযোগ করেন, রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে৷ ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ রাজ্য সরকার৷ রাজ্যে অসুরক্ষিত মহিলারা৷
[‘দেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে জেএনইউ’, প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে বিতর্ক]
এই পর্যন্ত রাজনৈতিক বক্তব্য পেশ করলেও এরপরেই বিতর্কিত মন্তব্য করে বসেন হরিয়ানার আপ প্রধান৷ নিদান দেন, যেকোনও বিজেপি নেত্রীকে গণধর্ষণ করার৷ বলেন পুরস্কার হিসাবে ধর্ষকদের ২০ লক্ষ টাকা দেবেন তিনি৷ নবীনের এই মন্তব্যের পরেই চড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তেজনা৷ আপ নেতার কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে সমালোচনা ও নিন্দায় সরব হয়েছে রাজনৈতিক মহল৷ এমনকী নিজের দলের মধ্যেই সমালোচনার মুখে পড়েছেন নবীন জয়হিন্দ৷ আপ নেত্রী অতিশী বলেন, নবীনের তোলা প্রসঙ্গটি ন্যায্য হলেও, যেভাবে সেটি উপস্থাপনা করা হয়েছে তা কখনওই সমর্থনযোগ্য নয়৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!