স্টাফ রিপোর্টার: বউবাজার বিস্ফোরণ কাণ্ডে দোষী সাব্যস্ত রশিদ খান নিজের মুক্তির বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল৷ ১৯৯৩ সালের মার্চে বউবাজারে প্রবল বিস্ফোরণে ধূলিসাত্ হয়ে যায় আস্ত একটি বাড়ি৷ মৃত্যু হয় সত্তরেরও বেশি মানুষের৷ আহত হন অনেকে৷ ওই বাড়িতে প্রচুর পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল বলে পুলিশি তদন্তে উঠে আসে৷ বিস্ফোরণের মূল চক্রী ছিল এই রশিদ খান৷
রশিদের আইনজীবী কবীরশঙ্কর বসুর দাবি, গত বছর ২৫ মার্চ স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে রাজ্যের শাস্তি পর্যালোচনা বোর্ডের বৈঠকে রশিদ খানকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এর পর ২৩ জুলাই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কেন্দ্রীয় আইনে কাউকে মুক্তি দিতে হলে কেন্দ্রের অনুমোদন চাই। তিনি এও জানান, যেহেতু ১৪ বছরের বেশি তাঁর মক্কেল সাজা পেয়েছে এবং একজন এই মামলায় রাজ্য সরকারের তরফে মুক্তি পেয়েছে, তাহলে কেন তাঁর মক্কেলকে মুক্তি দেওয়া হবে না৷
উল্লেখ্য, টাডা আইনে ২০০১ সালে বউবাজার বিস্ফোরণ মামলায় রশিদ খান-সহ ছ’জনের বিরুদ্ধে যাবজ্জীবনের রায় দেওয়া হয়েছিল৷ কিন্তু ২০১৪ সালে এই মামলায় এক অভিযুক্ত পান্নালাল জয়সোয়ারাকে রাজ্য সরকার মুক্তি দেয়৷ পরে রশিদ খানের তরফে আরটিআই ফাইল করা হয় যে, তাহলে তাকে কেন মুক্তি দেওয়া হবে না৷ পরে ২০১৫ সালের ২৫ মার্চ রাজ্য সরকারের তরফে রশিদ খানকে ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়৷
সর্বশেষ খবর
-
‘এবার বিনামূল্যে হাঁটু-হিপ প্রতিস্থাপনও’! আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার উদ্বোধন শুভেন্দুর
-
‘এই অপরাধের ক্ষমা নেই’, বন্দে মাতরম বিতর্কে সোনিয়াকে তোপ শাহের, কংগ্রেসকে ‘নির্লজ্জ’ বলে কটাক্ষ
-
‘বাবা চাইতেন না রাজনীতি করি, তবে ভবিষ্যতে…’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী ইঙ্গিত ছেলের?
-
যশস্বীর রান আউটের জন্য দায়ী রাহুল! কী বলছেন প্রাক্তন ক্রিকেটাররা?
-
দাউদাউ আগুনে পুড়ছে মস্কো! আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, ইউক্রেনের ভয়ংকর ড্রোন হামলার ভিডিও প্রকাশ্যে