সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাটা ট্রাস্টের চেয়ারম্যান পদ থেকে সরতে পারেন রতন টাকা৷ টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রিকে সরানোর পর সেই দায়িত্বে ফিরিয়ে আনা হয় রতন টাটাকে৷ তবে এবার তিনি টাটা ট্রাস্টের চেয়ারম্যান পদ থেকে সরছেন বলে সর্বভারতীয় এক সংবাদসংস্থার তরফে এই তথ্য মিলেছে৷
প্রসঙ্গত, টাটা সন্সের মোট শেয়ারের ৬৬ শতাংশই রয়েছে টাটা ট্রাস্টের৷ স্বভাবতই, তাই টাটা ট্রাস্টের চেয়ারম্যান পদ থেকে রতন টাটার সরে যাওয়ার পর এর দায়িত্ব কে নেবে সে প্রশ্ন এসেই যাচ্ছে৷ সূত্রের খবর, নতুন বছরের মাঝামাঝি সময় থেকে টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান বেছে নেওয়া হবে৷ তবে নতুন চেয়ারম্যান পদে দায়িত্ব টাটা পরিবার থেকেই কেউ নেবে এমন কোনও তথ্য মেলেনি৷ যদিও পরিবারের বাইরে থেকে আসা সাইরাস মিস্ত্রি টাটা সন্সের চেয়ারম্যান হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে টাটা গোষ্ঠীর মধ্যে অর্ন্তকলহ ক্রমাগত বেড়েই চলেছিল৷
সর্বশেষ খবর
-
দিব্যাঙ্গ যুবতীকে ধর্ষণের চেষ্টা বাংলাদেশে! আটক মসজিদের ইমাম
-
নন্দীগ্রামের সংখ্যালঘুদের ‘বন্ধুত্ব’ বার্তা শুভেন্দুর, কেন ভবানীপুর ছাড়েননি? দিলেন ব্যাখ্যা
-
ডায়েট-জিমে কসরতের ফুরসত নেই? এই বিশেষ কৌশলে শাড়িতে দেখাবে স্লিম
-
‘পরীক্ষা ভালো দিয়েছি বলেই বিশ্বাস’, ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ মুক্তির আগে আত্মবিশ্বাসী যিশু
-
মায়াবি নীল চোখ, ৫৫৬ কিমি পাড়ি দিয়ে দেরাদুন পৌঁছল বিরল সাদা বাঘ ‘তেজস’