ইরান-আমেরিকা যুদ্ধের জেরে বিপর্যস্ত অর্থনীতি। শেয়ার মার্কেটে লাগাতার লোকসান ভুগছেন আমজনতা। তারমধ্যে সামান্য আশার আলো জোগাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুক্রবার আরবিআই জানিয়েছে, আপাতত অপরিবর্তিত রাখা হচ্ছে রেপো রেট। ফলে বাড়ি-গাড়ির ইএমআই বৃদ্ধির আশঙ্কা আপাতত নেই। তবে আন্তর্জাতিক পরিস্থিতি, তেলের দাম এবং অন্যান্য নানা কারণে রেপো রেট আগামী দিনে বাড়তে পারে বলে মত বিশ্লেষকদের একাংশের।
আরও পড়ুন:
দু’মাস অন্তর রেপো রেট নিয়ে বৈঠকে বসে আরবিআইয়ের মনিটরি পলিসি কমিটি। গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে বৈঠক হয়। জানা গিয়েছে, এই বৈঠকে কমিটির ৬ সদস্যই রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দিয়েছেন। গতবছর ডিসেম্বর মাসে রেপো রেট কমিয়ে ৫.২৫ শতাংশে আনা হয়েছিল। এতদিন পর্যন্ত সেটাই বহাল ছিল। অর্থাৎ আগামী দু’মাস পর্যন্ত ৫.২৫ শতাংশ থাকবে রেপো রেট। কেন্দ্রীয় ব্যাঙ্ক মনে করছে, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে কিছুটা নিষ্ক্রিয় থাকাই উচিত। আগামী দিনে পরিবর্তনের দিকে নজর রেখে নীতি বদলানোর কথা ভাববে আরবিআই।
উল্লেখ্য, গত বছর জুন মাসে মুদ্রানীতির বৈঠকে ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। যার জেরে রেপো রেট দাঁড়ায় ৫.৫ শতাংশে। তার আগে অবশ্য ফেরুয়ারি ও এপ্রিল মাসে রেপো রেট দফায় দফায় কমায় শীর্ষ ব্যাঙ্ক। এভাবে ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর ফলে আরবিআইয়ের ক্যাশ রিজার্ভ রেট কমে আসে ৩ শতাংশে। তার জেরে আগস্ট মাসে আর রেপো রেট কমায়নি আরবিআই। কিন্তু ডিসেম্বর মাসে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট ৫.২৫ শতাংশে নামিয়ে আনা হয়। সেই হারই বহাল থাকছে আপাতত।
যদিও ভারতীয় অর্থনীতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলছেন বিশ্লেষকদের অনেকে। দিনদুয়েক আগেই ব্লুমবার্গের রিপোর্টে দাবি করা হয়, বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বাঁচাতে দেশের সঞ্চিত সোনা রেকর্ড অঙ্কে বেচে দিয়েছে মোদি সরকার। যদিও সেই খবর ভুয়ো বলে জানিয়ে দেয় আরবিআই। যদিও তাতে বিতর্কে পুরোপুরি ইতি টানা যাচ্ছে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পরিত্রাতা বিষ্ণু, ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল
-
মেয়ের নাবালিকা বান্ধবীকে যৌন হেনস্তা! গণপিটুনির পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা
-
দুশ্চিন্তা কিছুতেই কমছে না? ২০ মিনিট হাঁটার অভ্যাসেই মিলতে পারে সমাধান
-
এআই, সোশাল মিডিয়ায় জোর, জেন জি-র মন জিততে নয়া প্রচার কৌশল বঙ্গ বিজেপির
-
‘এই দিনটার স্বপ্ন দেখেছিলাম,’ পূজারা-দ্রাবিড়ের নজির ছুঁয়ে ২ বছরের পরিশ্রমের গল্প ফাঁস পাড়িক্কলের