repo rate

ঋণগ্রহীতাদের স্বস্তি! ফের রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক

মুদ্রাস্ফীতি নিয়ে অবশ্য সুখবর শোনাতে পারল না শীর্ষ ব্যাংক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৩, ১১:৩৫

options
link
ঋণগ্রহীতাদের স্বস্তি! ফের রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকেও অপরিবর্তিত থাকছে রিজার্ভ ব্যাংকের রেপো রেট (Repo Rate)। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পরোক্ষে দেশের বিভিন্ন ব্যাংকের ঋণগ্রহীতারা কিছুটা হলেও স্বস্তি পাবেন।

Advertisement

বৃহস্পতিবার মানিটারি পলিসি কমিটির (MPC) বৈঠক শেষে রিজার্ভ ব্যাংক জানিয়েছে, আগের মতো রেপো রেট ৬.৫০ শতাংশই রাখা হচ্ছে। যা খানিকটা অপ্রত্যাশিত। বিশেষজ্ঞদের ধারণা ছিল, এবারে রেপো রেট অন্তত ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হবে। কিন্তু ব্যাংকগুলি এবং ঋণগ্রহীতাদের কথা ভেবেই রেপো রেট আপাতত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক (Reserve Bank)।

Advertisement

[আরও পড়ুন: ‘বয়স কম হলে শুভেন্দুকে চটি দিয়ে মারতাম’, সৌগতর মন্তব্যে বিতর্ক]

সারা বিশ্বেই আর্থিক অস্থিরতা বাড়ছে। এই পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে গত কয়েক দফায় বিপুল হারে রেপো রেট বাড়িয়েছে শীর্ষ ব্যাংক। এর আগে ফেব্রুয়ারি মাসে ২৫ বেসিস পয়েন্ট বেড়েছ রেপো রেট। মে মাসে রেপো রেট বেড়েছিল ৪০ বেসিস পয়েন্ট। পরে জুনে ফের তা ৫০ বেসিস পয়েন্ট বাড়ে। সব মিলিয়ে গতবছর মে মাস থেকে ২৫০ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট। তবে ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সেটা বাড়ানো হয়নি। দ্বিতীয় ত্রৈমাসিকেও বাড়ানো হল না। এর আগে রেপো রেট লাগাতার বাড়ার ফলে সামগ্রিকভাবে ব্যবসায়ী থেকে ঋণগ্রহীতা সাধারণ মানুষ, সকলকেই সমস্যায় পড়তে হয়েছে। মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে গিয়ে সেই সাধারণ মানুষের উপরেই আর্থিক চাপ বাড়ছিল। বাড়ি, গাড়ির ঋণের উপরে সুদের হারও টানা বাড়ছিল। সেই যন্ত্রণায় খানিকটা বিরাম দিল রিজার্ভ ব্যাংক। আপাতত EMI বাড়ার সম্ভাবনা নেই।

Advertisement

[আরও পড়ুন: পন্টিংয়ের বিদায়, আগামী মরশুমে দিল্লি ক্যাপিটালসের সর্বেসর্বা হচ্ছেন সৌরভ]

তবে রেপো রেট অপরিবর্তিত রাখলেও মূল্যবৃদ্ধি নিয়ে বিশেষ কোনও সুখবর শীর্ষ ব্যাংক শোনাতে পারেনি। রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন,মুদ্রাস্ফীতির সূচক নির্ধারিত লক্ষ্যমাত্রা ৪ শতাংশের থেকে এখনও অনেকটাই বেশি। আগামী বছরের জন্য মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রাও কমিয়ে ৫.২ থেকে ৫.১ শতাংশ করা হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.