সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট পর্ব মিটতেই নয়া রেপো রেট ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। আমজনতাকে স্বস্তি দিয়ে এবারও বাড়ানো হয়নি সুদের হার। আবার রেপো রেট কমানোও হয়নি। এই নিয়ে টানা ৮ ত্রৈমাসিকে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক।
এর আগে পর পর ৭ ত্রৈমাসিকে রেপো রেট (Repo Rate) বাড়ানো হয়নি। অথচ পাল্লা দিয়ে বাড়ছিল মুদ্রাস্ফীতি। অনেকের ধারণা ছিল ভোটের পর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে সুদের হার খানিকটা বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু ভোটের ফলের পরও সুদের হার বাড়ানো হল না। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank) মানিটির পলিসি কমিটির বৈঠক শেষে জানিয়ে দেওয়া হল, আগামী ত্রৈমাসিকেও সুদের হার অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আগামী তিন মাসের জন্য রেপো রেট থাকছে ৬.৫ শতাংশ।
[আরও পড়ুন: বড়সড় ষড়যন্ত্রের পর্দাফাঁস! ভুয়ো আধার কার্ড দেখিয়ে সংসদে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার ৩ যুবক]
২০২২ সালের মে মাস থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৫০ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট। যার ফলে সামগ্রিকভাবে ব্যবসায়ী থেকে ঋণগ্রহীতা সাধারণ মানুষ, সকলকেই সমস্যায় পড়তে হয়েছে। মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে গিয়ে সেই সাধারণ মানুষের উপরেই আর্থিক চাপ বাড়ছিল। বাড়ি, গাড়ির ঋণের উপরে সুদের হারও টানা বাড়ছিল। গত বছর থেকে অবশ্য সেটা থেকে খানিকটা বিরাম মিলেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে একবারও রেপো রেট বাড়ানো হয়নি। ২০২৪-২৫ অর্থবর্ষের শুরুতেও সুদের হার অপরিবর্তিত রাখারই সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্কের (RBI) মানিটারি পলিসি কমিটি।
[আরও পড়ুন: সপ্তাহান্তে পুড়বে দক্ষিণবঙ্গ, আবারও কলকাতায় ৪০ ডিগ্রি?]
এদিন মানিটারি কমিটির বৈঠক শেষে গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) জানিয়েছেন, ২০২২ সালে মূল্যবৃদ্ধি যে আশঙ্কার সৃষ্টি করেছিল, সেটা অনেকটা কমানো গিয়েছে। আপাতত মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশের আশেপাশে রাখার চেষ্টা করা হচ্ছে। শীর্ষ ব্যাঙ্কের আশা, সাধারণ মানুষকে আর সমস্যায় পড়তে হবে না।
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী