সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ৪৭ বছরের লড়াইয়ের পর সুবিচার পেলেন রাজস্থানের প্রাক্তন আইএএস অফিসার৷ আইনের পরীক্ষায় প্রথম হওয়া সত্ত্বেও সোনার পদক থেকে বঞ্চিত হয়েছিলেন তিনি৷ অবশেষে বৃহস্পতিবার রাজস্থান বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁর হাতে সোনার পদক তুলে দেওয়া হল৷
১৯৬৯ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে আইন পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে পাস করেছিলেন অজিত সিং সিংভি৷ তা সত্ত্বেও তাঁকে দ্বিতীয় স্থান দিয়ে সাওয়াই সিংকে প্রথম বলে ঘোষণা করা হয়েছিল৷ এবং তাঁকেই সোনার পদক দিয়ে সম্মানিত করা হয়৷ বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছিল, অজিত এগ্রিগেটে প্রথম হয়েছিলেন৷ কিন্তু কোর্সের শেষ বছরে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন সাওয়াই সিং৷ সেই কারণেই তাঁকে সোনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কিন্তু বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অজিত৷ নিজেকে ঠিক প্রমাণ করতে আদালতের দ্বারস্থ হন তিনি৷
১৯৭৫ সালে বিকানেরের সিভিল আদালতে প্রথমে আবেদন জানিয়েছিলেন তিনি৷ তাঁর আর্জি গৃহীত হয়েছিল৷ তবে বাধ সাধলেন সাওয়াই সিং৷ প্রাক্তন আইএএস অফিসারের বিরুদ্ধে তিনিও মামলা ঠুঁকে দেন৷ মামলা গড়ায় হাই কোর্ট পর্যন্ত৷ দীর্ঘ টানাপোড়েনের পর অজিত সিংয়ের পক্ষে রায় দেয় রাজস্থান হাই কোর্ট৷ আদালতের রায় ঘোষণার পরই সোনার পদক ও শংসাপত্র দিয়ে তাঁকে সম্মান জানায় বিশ্ববিদ্যালয়৷ প্রায় পাঁচ দশক পর নিজের যোগ্যতার মর্যাদা পাওয়ায় খুশি ৮১ বছরের বৃদ্ধ৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের