Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১ অক্টোবর ২০২৬
Yogi Adityanath

‘সাতচল্লিশে মোদি থাকলে কেউ দেশের ক্ষতি করতে পারত না’, মন্তব্য যোগীর

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার সময় কংগ্রেস নীরব ছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ২১:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ২১:০৫

options
link
‘সাতচল্লিশে মোদি থাকলে কেউ দেশের ক্ষতি করতে পারত না’, মন্তব্য যোগীর zoom
ফাইল ছবি।
Advertisement

১৯৪৭ সালের ১৫ আগস্ট, দেশ স্বাধীন হওয়ার সময় যদি দেশের মসনদে থাকতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাহলে কেউ দেশের ক্ষতি করতে পারত না। এমনই দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনউয়ে এক সভায় বক্তব্য রাখার সময়ই তিনি দেশভাগের আতঙ্কের কথাও তুলে ধরেন সকলের সামনে। দায়ী করেন কংগ্রেসকে।

এদিন ছিল বিভাজন বিভীষিকা দিবস। এদিন সেই প্রসঙ্গেই যোদি দেশভাগ ও তার পরবর্তী ভয়ংকর ঘটনা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ”দেশভাগের সত্যিকারের দায় কংগ্রেসের।” এরপরই তাঁকে বলতে শোনা যায়, ”স্বাধীনতার সময় নরেন্দ্র মোদি যদি ভারতের প্রধানমন্ত্রী হতেন, তবে কেউই ভারতের বিন্দুমাত্র ক্ষতি করতে পারত না।” পাশাপাশি সর্দার বল্লভভাই প্যাটেলের কথাও বলেন তিনি। যোগীর কথায়, ”সেই সময় যদি সর্দার বল্লভভাই প্যাটেলের মতো কেউ প্রধানমন্ত্রী হতেন, তবে কেউই ভারতকে খণ্ড-বিখণ্ড করতে পারত না। কংগ্রেসের সদস্যদের কাপুরুষতার জন্য দেশকে চড়া মূল্য দিতে হয়েছিল— এমন চরিত্র আপনারা সিএএ বিরোধী আন্দোলনের সময়ও লক্ষ করেছেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যোগী বলেন, ”দেশভাগের সত্যিকারের দায় কংগ্রেসের।” এরপরই তাঁকে বলতে শোনা যায়, ”স্বাধীনতার সময় নরেন্দ্র মোদি যদি ভারতের প্রধানমন্ত্রী হতেন, তবে কেউই ভারতের বিন্দুমাত্র ক্ষতি করতে পারত না।”

এদিন যোগীর কথায় উঠে আসে বাংলাভাগ প্রসঙ্গও। তিনি বলেন, ”বাংলা ছিল বাঙালি-অধ্যুষিত। হিন্দুদের সমস্ত গ্রাম জোরপূর্বক বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছিল। ক্ষমতার জন্য অতি-উন্মুখ কংগ্রেসই এই লজ্জাজনক কাজটি করেছিল। সেই কংগ্রেস, যার ওপর দেশ আস্থা রেখেছিল। কিন্তু তারা সেই আস্থার প্রতিদান দিয়েছিল বিশ্বাসঘাতকতার মাধ্যমে।”
তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার সময় কংগ্রেস নীরব ছিল। যোগী দাবি করেন, “ওদের আশঙ্কা ছিল, বাংলাদেশের ঘটনাপ্রবাহ নিয়ে প্রতিক্রিয়া জানালে এখানকার ভোটব্যাঙ্ক হাতছাড়া হয়ে যেতে পারে। দলিত হিন্দুদের হত্যা ওদের কাছে কোনও গুরুত্বই পায়নি। ওদের কাছে একমাত্র বিবেচ্য বিষয় হল নিজেদের ভোটব্যাঙ্ক।”

আদিত্যনাথ আরও অভিযোগ করেন, কংগ্রেস ক্ষমতাকেই সর্বদা অগ্রাধিকার দিয়েছে। এবং দেশকে নিজেদের ‘ব্যক্তিগত সম্পত্তি’ ও ‘পারিবারিক উত্তরাধিকার’ হিসেবে গণ্য করেছে। যোগীর মতে, “যখন এই ধরনের অভ্যন্তরীণ কোন্দল থাকে, তখন সহজেই ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে ওঠে।” লখনউয়ের ওই অনুষ্ঠানে আদিত্যনাথ বারবার দেশভাগ, দেশভাগ পরবর্তী সহিংসতার জন্য কংগ্রেসকেই দায়ী করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.