সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৬-র বুলন্দশহরের ভয়াবহ গণধর্ষণের স্মৃতি উসকে দিল উত্তরপ্রদেশের জেওয়ারের ধর্ষণের ঘটনা৷ একই পরিবারের চার মহিলাকে গণধর্ষণ করা হল৷ তাও আবার বাড়ির পুরুষ সদস্যদের সামনেই৷ প্রথমটায় অবশ্য তাঁরা আক্রান্ত মহিলাদের বাঁচানোর চেষ্টা করেন৷ কিন্তু পেরে ওঠেননি দশাসই চেহারার দুষ্কৃতীদের সঙ্গে৷ উল্টে গুলি করে খুন করা হল এক প্রতিবাদীকে৷ মৃতের নাম শাকিল খুরেশি বলে জানা গিয়েছে, আহত এক ব্যক্তির নাম শাফিক আজাদ বলে জানিয়েছে পুলিশ৷ গত বুধবার উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটলেও বৃহস্পতিবার তা প্রকাশ্যে আসে৷
দিল্লি থেকে ৬৮ কিলোমিটার দূরে জেওয়ার৷ গ্রেটার নয়ডার বেশ কাছে এই এলাকায় বুধবার রাত একটার সময় ঘটে এই ঘটনা৷ জেওয়ার-বুলন্দশহর হাইওয়ে ধরে বুলন্দশহরে যাচ্ছিল ওই পরিবার৷ গাড়িতে ছিলেন চার মহিলা-সহ পরিবারের আটজন৷ দেড়টা নাগাদ আচমকাই ছ’জন সশস্ত্র দুষ্কৃতী গাড়িটি ঘিরে ধরে৷ গাড়িটি থামাতে বাধ্য হন চালক৷ দুষ্কৃতীরা টেনে-হিঁচড়ে বের করে ওই চারজন মহিলাকে৷ চালককে গান পয়েন্টে রেখে লুঠ করা হয় পরিবারের সদস্যদের সঙ্গে থাকা টাকাপয়সা ও গয়নাগাঁটি৷ পুলিশ সূত্রে খবর, ওই পরিবারের কাছ থেকে প্রায় ৪৪ হাজার টাকা নগদ লুট করা হয়৷ তারপরই রাস্তায় ফেলে দুষ্কৃতীরা ধর্ষণ করতে শুরু করে মহিলাদের৷
তাঁদের চিৎকারে বাঁচাতে ছুটে যান ৪৫ বছরের ওই ব্যক্তি৷ তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয়৷ শেষমেশ তাঁকেও গুলি করে হত্যা করা হয়৷ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেনি পরিবারটি৷ তবে স্বতঃপ্রণোদিত এফআইআর করেছে স্থানীয় পুলিশ৷ হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই চার মহিলাকে৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে৷ আক্রান্তদের দেখতে হাসপাতালে গিয়েছেন স্থানীয় বিধায়ক ঠাকুর ধীরেন্দ্র সিং৷ মীরাটের আইজি জানিয়েছেন, দোষীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ৷
We were 4 men&4 women going from Jewar to Bulandshahr, 5 people looted, tied&hit us,then they took women to another spot & raped them:Victim pic.twitter.com/jk8J4T9rD4
— ANI UP (@ANINewsUP) May 25, 2017
সর্বশেষ খবর
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার