আরপিএফ থাকবে, কর্মী সংগঠনকে নিষিদ্ধ করার সুপারিশ কমান্ড্যান্টদের

রেলমন্ত্রীর পদক্ষেপকে সাধুবাদ আরপিএফ কর্মীদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০১৮, ২১:৫৮

options
link
আরপিএফ থাকবে, কর্মী সংগঠনকে নিষিদ্ধ করার সুপারিশ কমান্ড্যান্টদের

সুব্রত বিশ্বাস : আরপিএফের কর্মী সংগঠনকে নিষিদ্ধ করার সুপারিশ করলেন ভারতে প্রতিটি ডিভিশনের আরপিএফের কমান্ড্যান্টরা।

Advertisement

[মাঝ আকাশে আধ ঘণ্টা চক্কর,দেরিতে অবতরণে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি অ্যাসোসিয়েশনের সঙ্গে সখ্য রাখা বা সংগঠনের কোনও কর্মসূচিতে আরপিএফ অফিসারদের যোগ দিতে নিষেধ করেছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি লিখিতভাবে ভারতীয় রেলের প্রতিটি জোনের আরপিএফ আইজিকে সতর্ক করেছিলেন, এই আধা সামরিক বাহিনীতে কর্মী সংখ্যা ৬৫ হাজার। যা পরিচালনা করতে বছরে রেলের খরচ ৫০০ কোটি টাকা। এই অর্থ বরাদ্দ করে বাহিনীকে সংগঠনের দ্বারা প্রভাবিত হয়ে খারাপ হতে দেওয়া যাবে না। এর পরেই অ্যাসোসিয়েশনের অফিসের দিকে যাতায়াত বন্ধ করেন সংগঠনে যুক্ত কর্মীরা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আগেই রিপোর্ট দাখিল করেছিল, দেশের আর্মড ফোর্সগুলিতে সংগঠন নেই। একমাত্র আরপিএফ ছাড়া। সংগঠনের রুল ফর্ম থেকে তদারকি ডিজি করার কথা থাকলেও এই সংগঠনের নেতৃত্বে অবসরপ্রাপ্তরা। ফলে সংগঠনে দুর্নীতি দেখা দিলেও অবসরপ্রাপ্তদের বিরুদ্ধাচার করেও কিছু ফল না হওয়ায় তার পরিমাণ বেড়েই চলেছিল। সংগঠন সম্পর্কে সম্প্রতি মতামত যাচাই করতে রেল বোর্ডের আইজি পদমর্যাদার এক অফিসার মত চান কমান্ড্যান্টদের। তাতেই নিষিদ্ধ করার সুপারিশ পড়ে।

Advertisement

[জাতীয় রাজনীতিতে নয়া সমীকরণ, মমতার ডাকে সাড়া হার্দিকের]

রেলমন্ত্রীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন আরপিএফ কর্মীরা। তাঁদের কথায়, সংগঠনের মাথায় অবসরপ্রাপ্তরা বসে আছেন যুগ যুগ ধরে। ফলে তাঁরা কর্মীদের কল্যাণের কথা কখনওই ভাবেন না। আত্মকেন্দ্রিক কাজে যুক্ত থাকেন সব সময়। তবে সংগঠনের তরফ থেকে বলা হয়েছে, সংবিধান মেনে তৈরি করা হয়েছে এই সংগঠন। কেউই কিছু করতে পারবে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.