Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
SRFTI Clash

এসআরএফটিআই-তে কারা চালাল গুন্ডামি? সিট গঠন, গোয়েন্দা প্রধানের নেতৃত্বে তদন্ত

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)তে 'বহিরাগত'দের হামলার ঘটনায় জোর চর্চা চলছে বিভিন্ন মহলে। সেই ঘটনার তদন্তে এবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসটিএফ) গঠন করল লালবাজার।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৫:৩৭

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৫:৩৭

options
link
এসআরএফটিআই-তে কারা চালাল গুন্ডামি? সিট গঠন, গোয়েন্দা প্রধানের নেতৃত্বে তদন্ত zoom
শিক্ষা প্রতিষ্ঠানের সামনে উত্তেজনা। ফাইল ছবি
Advertisement

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)তে ‘বহিরাগত’দের হামলার ঘটনায় জোর চর্চা চলছে বিভিন্ন মহলে। সেই ঘটনার তদন্তে এবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসটিএফ) গঠন করল লালবাজার। কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (গোয়েন্দা) কুণাল আগরওয়ালের নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে। তদন্তকারী দলে রয়েছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিটেকটিভ ডিপার্টমেন্ট) স্পর্শা নিলাঙ্গি, সিআইডির ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কৌশিক ঘোষ, কলকাতা পুলিশের অ্যান্টি-রাউডি সেকশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সালিল রায়। এছাড়াও আছেন ইস্টার্ন সাবার্বান ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার তুষারকান্তি ঘোষ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর হীরক দলপতি।

রবিবার দুপুর একটা নাগাদ আরএসএসের শাখা সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির একটি অনুষ্ঠান ছিল। অভিযোগ, সেই সময় এসএফআই সদস্যরা ওই অনুষ্ঠানস্থলে যায়। কেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠান করা হচ্ছে? সেই প্রশ্ন করা হয় আয়োজকদের। তাদের দাবি, কোনও কথা না শুনে এসএফআইয়ের তরফে ভারতমাতা, স্বামী বিবেকানন্দের ছবি এবং ব্যানার ছিঁড়ে দেওয়া হয়। যদিও পড়ুয়াদের দাবি, একে তো তাদের অন্ধকারে রেখে আরএসএসের শাখা সংগঠনকে অনুষ্ঠান করতে দেওয়া হয়েছে। আবার তার উপর আয়োজকরা তাঁদের ‘জঙ্গি’, ‘বাংলাদেশি’ বলে খোঁচা দিয়েছে বলেও অভিযোগ। তারই প্রতিবাদ করায় পড়ুয়াদের মারধর করা হয়েছে বলেই দাবি। ছাত্রীরাও তাদের রোষের শিকার হয় বলেই দাবি এসএফআইয়ের। কলেজ চত্বরে ‘জয় শ্রীরাম’, ‘জয় ভীম’ পালটা ‘আজাদি’ স্লোগান উঠতে থাকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার ৭-৮ ঘণ্টা পরেও একইভাবে উত্তেজনা ছিল। ছাত্রছাত্রীরা আন্দোলনের পথে হাঁটার বার্তা দিয়েছিল। প্রতিষ্ঠানের বাইরে পুলিশি নিরাপত্তা রাখা হয়। ঘটনায় পঞ্চসায়র থানায় চারটি পৃথক এফআইআর দায়ের হয়েছে। এসআরএফটিআই-তে ঠিক কী হয়েছিল? জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলের তথ্য, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শীদের বয়ানও খতিয়ে দেখবেন তদন্তকারীরা।

ঘটনাস্থলের তথ্য, সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান-সহ ইতিমধ্যে তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্যও নতুন করে বিশ্লেষণ করা হবে বলেও পুলিশ সূত্রে খবর। পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকের ভূমিকা আলাদা করে খতিয়ে দেখা হবে। তদন্তের প্রয়োজনে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ঘটনার পিছনে কোনও বৃহত্তর যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্তকারীদের নজরে থাকবে। প্রয়োজনে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে, সেই কথাও জানা গিয়েছে। বৃহস্পতিবার, ১ অক্টোবরের মধ্যে সিট প্রথম তদন্ত রিপোর্ট জমা করবে রাজ্য সরকারের কাছে। সেই কথাও জানা গিয়েছে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.