সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর নোট বাতিল ঘোষণার পর থেকেই ঘুম উড়ে গিয়েছে কালো টাকা মজুতকারীদের৷ একদিকে কেউ প্রাণে বাঁচতে যেমন ৫০০ ও ১০০০ টাকার নোটে আগুন লাগিয়ে দিচ্ছে, অন্যদিকে কেউ আবার জলে ভাসিয়ে দিচ্ছে থরে থরে সাজানো ৫০০ ও ১০০০ টাকার বান্ডিল৷
কিন্তু এর মধ্যেই গত কয়েকদিন আগে কাশ্মীরের এক ব্যাঙ্ক থেকে লুঠ হয়েছে কয়েক লক্ষ বাতিল টাকার নোট৷ আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটের সাড়ে তিন কোটি টাকা গায়েব হয়ে গেল নাগাল্যান্ড থেকে৷ গত মঙ্গলবার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিওরিটি ফোর্স বিহারের এক ব্যবসায়ীর কাছ থেকে এই কালো টাকা উদ্ধার করে৷ সেই টাকারই বেশ কিছুটা খোয়া গেল এদিন৷ শোনা গিয়েছিল বিহারের ব্যবসায়ী অমরজিৎ সিং এই কালো টাকা নাগাল্যান্ডের এক ব্যবসায়ীর কাছে পাচার করার চেষ্টা করছিল৷ আর সেই টাকা নিয়ে বিমানে যাওয়ার সময়ই তাকে গ্রেফতার করা হয়৷
সিআইপিএফ-এর তরফ থেকে কালো টাকা আবারও খোয়া যাওয়ার ঘটনা সম্পর্কে জানানো হয়েছে৷ শুধু তাই নয়, তাদের তরফ থেকে বিষয়টি সম্পর্কে ইন্টালিজেন্স ব্যুরোর কাছে অভিযোগ জানানো হয়েছে৷ ঘটনার তদন্ত করে দেখছে আইবি৷ আচমকা এই টাকা গায়েবের পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’