সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার ড্রাগ স্মাগলিং-এ নাম জড়ালো বলিউডের৷ উদয়পুর থেকে ৩০০০ কোটি টাকার নিষিদ্ধ মাদক উদ্ধার করল ডিরেক্টোরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (DRI)৷ এই মাদক চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলিউড পরিচালক সুভাষ দুধানিকে৷
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে নজর রাখা হচ্ছিল বলিউডের এই পরিচালকের উপর৷ মুম্বইয়ে ছবি পরিচালনার পাশাপাশি বিভিন্ন ব্যবসা চালাতেন সুভাষ৷ গোপন সূত্রে খবর পেয়ে ২৮ অক্টোবর উদয়পুরের মারুধর ড্রিঙ্কস নামে একটি কারখানায় হানা দেন ডিআরআই-এর আধিকারিকরা৷ সেখানেই উদ্ধার হয় ৩০০০ কোটি টাকার নিষিদ্ধ মাদক৷ যার মধ্যে ক্ষতিকর ম্যান্ড্রেক্স ট্যাবলেটও রয়েছে৷
পুরো ঘটনায় ডিআরআই-কে প্রথম থেকে সাহায্য করে গিয়েছে বিএসএফ৷ জানা গিয়েছে, রাজস্থানের এই মাল জমা করা হয়েছিল আফ্রিকা কিংবা মোজাম্বিকে পাঠানোর জন্য৷ ধৃত পরিচালকের জিজ্ঞাসাবাদ চলছে৷
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী