Defence

কামিকাজে ড্রোন থেকে গাইডেড মিসাইল, চিন-পাকিস্তানকে নজরে রেখে ৫২ হাজার কোটির সমরাস্ত্র কিনছে ভারত

অপারেশন সিঁদুরের পর থেকে আধুনিকীকরণে আরও বেশি জোর দিয়েছে নয়াদিল্লি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৬, ২১:১০

options
link
কামিকাজে ড্রোন থেকে গাইডেড মিসাইল, চিন-পাকিস্তানকে নজরে রেখে ৫২ হাজার কোটির সমরাস্ত্র কিনছে ভারত
কামিকাজে ড্রোন। ফাইল চিত্র

নজরে চিন ও পাকিস্তান! সেনার হাতে আসছে কামিকাজে ড্রোন, গাইডেড মিসাইল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বাধীন ‘ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল’ প্রায় ৫২ হাজার কোটির সমরাস্ত্র কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। যার মধ্যে রয়েছে অত্যাধুনিক অস্ত্র, অ্যান্টি-ড্রোন সিস্টেম, সামুদ্রিক নজরদারি ড্রোন, উচ্চ-উচ্চতায় নজরদারি চালানোর প্রযুক্তির মতো বহু উল্লেখযোগ্য সামরিক সরঞ্জাম।

Advertisement

উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর থেকে প্রতিরক্ষা ক্ষেত্রে আধুনিকীকরণে, আত্মনির্ভরতার উপরে আরও বেশি জোর দিয়েছে নয়াদিল্লি। আর সেই লক্ষ্যেই এবার বিপুল সংখ্যক অস্ত্র কেনায় মিলেছে অনুমোদন। এর মধ্যে আলাদা করে অবশ্যই নজর কাড়ছে কামিকাজে ড্রোন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাঁজোয়া বাহিনী প্রবল মার খেয়েছিল কামিকাজে ড্রোনের হাতে। মূলত তুরস্ক থেকে আসা ইউক্রেনীয় ড্রোনগুলি রাশিয়ার অত্যাধুনিক টি-৭২, টি-৯০ ট্যাঙ্ক বহরকে নাস্তানাবুদ করে ছেড়েছিল। বিপুল মূল্যের ওই সব ট্যাঙ্ককে পরাস্ত করতে স্বল্পমূল্যের কামিকাজে ড্রোন চমকে দিয়েছিল। এবার সেই ড্রোনই ভারতের ভাঁড়ারে অন্তর্ভুক্ত হতে চলেছে। লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানার আগে নির্দিষ্ট এলাকার উপর দীর্ঘসময় ভাসমান অবস্থায় থাকতে পারে এই ড্রোন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এছাড়াও চালকবিহীন বিমান-বিরোধী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ‘আকাশ তরঙ্গ’, ম্যান-পোর্টেবল অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম, মাঝারি পাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল কেনাতেও মিলেছে সবুজ সংকেত। পাশাপাশি নৌসেনার জন্য ডিএসি ‘মাল্টি-ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন’ ও ‘নভাল শিপবোর্ন আনম্যানড এরিয়াল সিস্টেম’ সংগ্রহ এবং বৈদ্যুতিক প্রপালশন ব্যবস্থার জন্য একটি ‘ল্যান্ড-বেসড টেস্টিং ফ্যাসিলিটি’ স্থাপনের অনুমোদনও মিলেছে। এছাড়াও ডিএসি বায়ুসেনার জন্য ‘ফিক্সড-উইং হাই-অল্টিটিউড সিউডো স্যাটেলাইট’ এবং অন্যান্য ব্যবস্থা সংগ্রহের বিষয়েও অনুমোদন দিয়েছে।

Advertisement

প্রসঙ্গত, অপারেশন সিঁদুরে পাকিস্তানকে প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত ১১টি বায়ু সেনাঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি। ওই অপারেশনের পর থেকেই আরও সতর্ক রয়েছে ভারত। যে কোনও মুহূর্তে শত্রুর চক্রান্ত ভেস্তে দিতে হলে যে সতর্কতার পাশাপাশি শক্তিও আরও বাড়াতে হবে তা পরিষ্কার। আর সেই লক্ষ্যেই এবার ৫২ হাজার কোটির সমরাস্ত্র কেনায় সম্মতি। যা প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.