সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকার রমরমা রুখতে দেশের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর তারই জেরে রীতিমতো রাতের ঘুম উড়ে গিয়েছে কালো টাকার কারবারিদের৷ বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১০০০ টাকার নোট পাচার করতে গিয়েও এখন কড়া নিরাপত্তার জালে আটকে পড়ছে কালো টাকা মজুতকারীরা৷
সম্প্রতি মহারাষ্ট্রে বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১০০০ টাকার নোটের মোট ৭৩ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ৷ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে দুটি গাড়ি থেকে এই টাকা উদ্ধার হয় বলে পুলিশের তরফে জানানো হয়৷ পুলিশের নজর এড়িয়ে টাকা পাচারের চেষ্টা চলার সময়ই পুলিশের জালে ধরা পড়ে গাড়ি দুটি৷
জানা গিয়েছে, একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩৩ লক্ষ টাকা এবং অপর গাড়িটি থেকে উদ্ধার হয়েছে ৪০ লক্ষ টাকা৷ যদিও বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১০০০ টাকার নোটের মালিকানা সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানাতে পারেনি পুলিশ৷
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা