সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালবাসা খুবই পবিত্র বিষয়৷ কিন্তু পশ্চিমি সভ্যতার প্রভাবেই তা দিনের পর দিন কলুষিত হচ্ছে৷ আর এই কারণেই দেশে বাড়ছে ধর্ষণ ও তিন তালাকের মতো ঘটনা৷ এমনকী, ঘরোয়া হিংসা বা কন্যাভ্রুণ হত্যার মতো ন্যক্কারজনক ঘটনার জন্যও দায়ী পশ্চিমি সভ্যতার প্রভাবই৷ এমনটাই অভিমত আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের৷
[‘ভারত-চিন সীমান্ত সমস্যা সত্ত্বেও একটিও গুলি চলেনি গত ৪০ বছরে’]
নিজের মন্তব্যের জন্য এর আগেও সংবাদের শিরোনামে এসেছেন ইন্দ্রেশ কুমার৷ কখনও তিনি মন্তব্য করেছেন অযোধ্যা কাণ্ড নিয়ে, কখনও তিন তালাক নিয়ে নিজের মতামত পোষণ করেছেন৷ কিছুদিন আগেই গো-হত্যা নিয়ে মন্তব্য করে সংবাদমাধ্যমগুলির নজরে পড়েছিলেন আরএসএস নেতা৷ তিনি বলেছিলেন, ‘১২১ কোটির দেশে মাত্র কয়েকজনই এই কাজ (বিফ ফেস্ট) করছে৷ তারা সমগ্র দেশের মনোভাব মোটেও ব্যক্ত করছে না৷ আর যারা এমনটা করছে তারা আসলে মানবিকতার বিরুদ্ধেই কাজ করছে৷ আর দেশের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়াচ্ছে৷ তাদের উচিত অবিলম্বে এই পথ পরিত্যাগ করা’
[‘পরিষ্কার’ হতে যোগীকে ১৬ ফুট লম্বা সাবান পাঠাচ্ছেন দলিতরা]
এরপরই শুক্রবার ধর্ষণের প্রকৃত কারণ ব্যাখ্যা করেন আরএসএস নেতা৷ তাঁর মতে, ‘ভালবাসা বিষয়টি খুবই পবিত্র৷ কিন্তু পশ্চিমি সভ্যতা একে লাস্যে রূপান্তরিত করেছে, যা কোনওভাবে ব্যবসায় পরিণত হয়েছে৷ ধর্ষণ ও বিবাহবিচ্ছেদের কারণ এই পশ্চিমি সভ্যতাই৷ এখন তো মানুষজন ভ্যালেন্টাইনস ডে’র নামে খোলাখুলি ভালবাসা প্রকাশ করে৷ এই কারণেই বাড়ছে তিন তালাক, ধর্ষণ, ঘরোয়া হিংসা, কন্যাভ্রুণ হত্যার মতো ঘটনা৷’
আরএসএস-এর এক প্রশিক্ষণ শিবিরে এই সমস্যার কথা তুলে ধরেন ইন্দ্রেশ কুমার৷ দেশের সমস্ত সমস্যার জন্য পশ্চিমি সভ্যতাকে কাঠগড়ায় দাঁড় করালেও এর সমাধান অবশ্য জানাননি এরএসএস নেতা৷
[ভ্যাপসা গরমে জেরবার বঙ্গ, কবে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি?]
সর্বশেষ খবর
-
ভরা কটালে জোয়ারের তোড়ে হলদি নদীতে নৌকাডুবি, সাঁতরে প্রাণে বাঁচালেন ১৫ যাত্রী
-
পুলিশকে গুলির পালটা এনকাউন্টার, জেল ভেঙে পালানো কুখ্যাত গ্যাংস্টার খতম পাঞ্জাবে
-
নেপাল বিপর্যয়ের মাস পেরলেও খোঁজ নেই, স্ত্রীকে পেতে মোদির দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু
-
বানর সেনার চোখে চশমা-হাতে গদা, ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ পোস্টার ঘিরে হাসির রোল নেটভুবনে
-
কবাডিতে জোড়া সোনা, ৭ মেডেলে এশিয়াডে ভারতের ‘সেরা’ দিন, পদকতালিকায় কোথায় দাঁড়িয়ে?