সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলফ্রেড নোবেল সাহেবের ভাবনার পথ ধরেই এবার ভারতেও চালু হতে চলেছে নিজস্ব ‘নোবেল পুরস্কার’৷ ঠিক সুইডিশ অ্যাকাডেমির কায়দাতেই শান্তি, সাহিত্য, শিক্ষা, বিজ্ঞান, মানবাধিকারের মতো বিভাগগুলিকে বেছে নেওয়া হয়েছে৷ আর এ পুরস্কার দেওয়া হবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফে৷ ইতিমধ্যেই এ পুরস্কারকে আরএসএস কর্মীরা ভারতের নিজস্ব নোবেল প্রাইজ বলে দাবি করতে শুরু করেছেন৷
আরএসএসের সাংস্কৃতিক শাখাই এই পুরস্কারের আয়োজন করেছে৷ যদিও সংঘের দাবি, এই ভাবনা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকেরই৷ মন্ত্রকের তরফেই তাদের এই পুরস্কার চালুর ব্যাপারে উৎসাহিত করা হয়েছে৷ সেই মতো নোবেল পুরস্কারে যে যে বিষয়ে পুরস্কৃত করা হয়, সেরকম বিভাগগুলিকেই বেছে নেওয়া হয়েছে৷ বিচারক হিসেবে থাকবেন দেশ ও বিদেশের খ্যাতনামা ব্যক্তিত্বরা৷ ‘নমিষ্য সম্মান’ নামে এই পুরস্কারের ভাবনার কথা জানিয়ে আরএসএস-এর সংস্কৃতি শাখার প্রধান শৈলেশ শ্রীবাস্তব জানাচ্ছেন, “কেন দেশের লেখকরা নোবেলের জন্য হাপিত্যেস করবেন? বরং আমরা এমন পুরস্কার চালু করছি যা নোবেলের মতোই সম্মানজনক৷”
‘রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব’ বারাণসীতে শুরু হবে আগামী মাসে৷ সেখানেই পুরস্কার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ জানা যাচ্ছে, পুরো অনুষ্ঠানের জন্য প্রায় ২২০ কোটি টাকা খরচ করা হবে৷ যার মধ্যে পুরস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে ৭০ কোটি টাকা৷ প্রতিবছরই এই পুরস্কার দেওয়া হবে বলেই ঘোষণা আরএসএস-এর৷
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!