সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক কর্মীকে খুনের অভিযোগে রণক্ষেত্র কেরলের মালাপ্পুরম জেলা। পুলিশ জানিয়েছে, ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
[কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীর হাত কাটল যুবক]
বৃহস্পতিবার বিপিন নামে ওই আরএসএস কর্মীর নিথর দেহ রাস্তার ধার থেকে উদ্ধার করা হয়। মৃতের দেহে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন মিলেছে। এই বিপিন ও তার দলবলের বিরুদ্ধেই প্রায় ৮ মাস আগে ফয়জল পুল্লানিকে (৩১) খুনের অভিযোগ উঠেছিল। অভিযোগ, ফয়জল ইসলাম ধর্ম গ্রহণ করায় তাঁকে হত্যা করা হয়। ফয়জলের পরিবারের আট সদস্যও ইসলাম ধর্ম গ্রহণ করেন। ফয়জল কর্মসূত্রে থাকতেন সৌদিতে। গতবছরের ১৯ নভেম্বর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপরেই তাঁকে হত্যার অভিযোগে পরিবারেরই এক সদস্য-সহ ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, মূল অভিযুক্ত বিশ্ব হিন্দু পরিষদের একজন সদস্য।
এই মুহূর্তে পরিস্থিতি এমনই অগ্নিগর্ভ যে কোড়িনজি এলাকায় অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করতে হয়েছে। কেরল আরএসএসের অভিযোগ, বামেরাই বেছে বেছে আরএসএস কর্মীদের হত্যা করছে। সংগঠনের দাবি, গত মাসেও এক আরএসএস কর্মীকে হত্যা করে তাঁর হাত কেটে নেয় বাম কর্মী-সমর্থকরা। যদিও বামেরা এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, আরএসএস রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করছে। অভিযোগ-পালটা অভিযোগকে কেন্দ্র করে এই মুহূর্তে কেরল কার্যত বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে রয়েছে।
[ওবিসি তালিকাভুক্তদের শ্রেণিবিন্যাস করে আলাদা সংরক্ষণ চালু করতে চায় কেন্দ্র]
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’