সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেকর্ড পতন টাকার মূল্যে৷ ডলারের তুলনায় ভারতীয় টাকার মূল্য দাঁড়াল ৭০ টাকা ৯৫ পয়সা৷ এর আগে এই পরিমাণ টাকার মূল্যের পতন হয়নি বলেই জানাচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷ টাকার মূল্যের পতনের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল পেট্রল ও ডিজেলের দাম৷ শুক্রবার, পেট্রলের দাম বাড়ল ২২ পয়সা ও ডিজেলের দাম বাড়ল ২৮ পয়সা৷
[ফের সন্ত্রাস ভূস্বর্গে, ৫ পুলিশকর্মীর পরিবারের সদস্যদের অপহরণ করল জঙ্গিরা]
চলতি মাসের ১৬ তারিখ রেকর্ড পরিমাণ পতন ঘটে টাকার মূল্যে৷ মার্কিন ডলারের তুলনায় ৭০ টাকা ৮২ পয়সার এসে থামে টাকার মূল্য৷ এরপর প্রত্যেকদিনই তা নিম্নমুখী ছিল৷ শেয়ার বাজার সূত্রে খবর, বৃহস্পতিবার বাজার বন্ধের সময় ডলারের তুলনায় টাকার মূল্য ছিল ৭০ টাকা ৭৪ পয়সা৷ শুক্রবার বাজার খুলতেই এই ঐতিহাসিক পতনের মুখে পরে টাকার মূল্য৷
[‘নোটবন্দি কোনও ভুল নয়, সাধারণ মানুষের উপর পরিকল্পিত আক্রমণ’]
নয়াদিল্লিতে পেট্রলের দাম বাড়িয়েছে ৭৮ টাকা ৩০ পয়সা৷ মুম্বই ও কলকাতায় যথাক্রমে ৮৫ টাকা ৭২ পয়সা ও ৮১ টাকা ২৩ পয়সা এবং চেন্নাইতে ৮১ টাকা ৩৫ পয়সা৷ একইভাবে রাজধানীতে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৬৯ টাকা ৯৩ পয়সা৷ মুম্বই ও কলকাতায় শুক্রবার ডিজেলের মূল্য দাঁড়িয়েছে ৭৪ টাকা ২৪ পয়সা ও ৭২ টাকা ৭৮ পয়সা এবং চেন্নাইতে ডিজেলের মূল্য দাঁড়িয়েছে ৭৩ টাকা ৮৮ পয়সায়৷ এর কারণ হিসাবে দায়ী করা হচ্ছে দুটি বিষয়কে৷ এক, টাকার দামে রেকর্ড পতন৷ দুই, বিশ্ববাজারের তেলের দাম অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি৷ যদিও এর ফলে মাথায় চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মধ্যবিত্তের৷ কেমনভাবে সংসার চলবে তাই নিয়ে ইতিমধ্যে মাথায় হাত পড়েছে অনেকের৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের