Gujarat

গুজরাট সেতু বিপর্যয়ে শোকপ্রকাশ পুতিনের, ‘খুবই দুঃখজনক’, বললেন রুশ প্রেসিডেন্ট

শোকবার্তা পাঠিয়েছে সৌদি আরবও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২২, ১৬:১১

options
link
গুজরাট সেতু বিপর্যয়ে শোকপ্রকাশ পুতিনের, ‘খুবই দুঃখজনক’, বললেন রুশ প্রেসিডেন্ট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের মোরবিতে সেতু বিপর্যয়ে শোকপ্রকাশ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শোকবার্তায় দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বন্ধু দেশটির রাষ্ট্রপ্রধান।

Advertisement

মোরবি শহরে ঘটা ব্রিজ দুর্ঘটনা নিয়ে সোমবার নিজেদের ওয়েবসাইটে একটি শোকবার্তা প্রকাশ করেছে ক্রেমলিন। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে প্রেসিডেন্ট পুতিনের ওই বার্তায় বলা হয়েছে, “প্রিয় রাষ্ট্রপতি মহোদয়া এবং প্রিয় প্রধানমন্ত্রী মহোদয়, গুজরাটের সেতু দুর্ঘটনা খুবই দুঃখজনক। আমি সমব্যথী।” রুশ সরকারি সংবাদমাধ্যম ‘TASS’ সূত্রে খবর, দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পুতিন। এদিকে, এই ঘটনায় শোকবার্তা পাঠিয়েছে সৌদি আরব।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জ্ঞানবাপী মামলা: ‘শিবলিঙ্গ’ সুরক্ষা মামলায় দ্রুত শুনানি, হিন্দুপক্ষের আবেদনে সায় সুপ্রিম কোর্টের]

রবিবার গুজরাটের মচ্ছু নদীর উপরে থাকা একটি কেবল ব্রিজ (Bridge collapse) ভেঙে পড়ে। ওই ঘটনায় মৃত্যু হয়েছে ১৪১ জনের। এখনও চলছে নদী থেকে মৃতদেহ উদ্ধারের কাজ। ঘটনার ভয়াবহতা সামনে এসেছে বেশ কিছু ভিডিও মারফত। যেখানে দেখা গিয়েছে কীভাবে আচমকা নদীতে ছিঁড়ে পড়ল কেবল ব্রিজটি। শোনা যাচ্ছে অসংখ্য মানুষের মরণ চিৎকার। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একদল যুবক মজার ছলে বিপজ্জনক ভাবে দোলাচ্ছিল সেতুটিকে।

Advertisement

উল্লেখ্য, বর্তমানে গুজরাট সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে দাবি, অত্যাধিক ওজন নিতে না পারার কারণে ব্রিজটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় ৫০০ মানুষ ছিল সেতুটিতে। এছাড়াও ব্রিজটি দুর্বল হয়ে পড়েছিল। যদিও কোটি টাকা খরচ করে তা মেরামতির পর চার দিন আগে জনতার জন্য খুলে দেওয়া হয়। তারপরেও কেবল ব্রিজটি ভেঙে পড়ল কেন? তা নিয়ে প্রশ্ন উঠছে এখন। অভিযোগ উঠছে বড়সড় দুর্নীতির।

[আরও পড়ুন: ধর্ষণের মামলায় ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ, ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.