সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘর্ষ বিধ্বস্ত উত্তরপ্রদেশের সাহারানপুরে মোবাইল ইন্টারনেট ও মেসেজিং পরিষেবা সাময়িকভাবে স্তব্ধ করে দেওয়া হল৷ এলাকায় শান্তি-শৃঙ্খলার পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পুলিশ ও প্রশাসন৷ খবর পিটিআই সূত্রে৷
Mobile internet, messaging services suspended in #Saharanpur, officials say decision taken to maintain peace, ensure law and order.
Advertisement— Press Trust of India (@PTI_News) May 24, 2017
Advertisement
গত মঙ্গলবার থেকেই উত্তপ্ত সাহারানপুর৷ উচ্চবর্ণের ঠাকুর সম্প্রদায়ের এক ব্যক্তিকে গুলি করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক৷ হামলার অভিযোগে দলিতদের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়ে এলাকায়৷ এই ঘটনায় হিংসা ছড়িয়ে পড়তে দেরি হয়নি৷ বুধবার শহরের একাধিক প্রান্তে হিংসাত্মক ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন৷ তারপরই লাগু হয় ১৪৪ ধারা৷ অন্তর্বর্তী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন পি সিং জানিয়েছেন, একাধিক এলাকায় কারফিউ লাগু করা হয়েছে৷ পাশাপাশি, সমস্ত টেলিকম অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে, অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট ও মেসেজিং পরিষেবা বন্ধ রাখার৷
এরই মধ্যে দলিত সম্প্রদায়ের এক ব্যক্তি নিহত হওয়ায় যেন আগুনে ঘি পড়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ সাহারানপুরের ডিএম ও এসএসপিকে ট্রান্সফার করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ ঠাকুর ও দলিতদের মধ্যে সংঘর্ষ রুখতে ব্যর্থ সাহারানপুরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জে কে শশীকেও সরানোর নির্দেশ দিয়েছে প্রশাসন৷ উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রসচিব মণি প্রসাদ মিশ্র সংঘর্ষ বিধ্বস্ত শাব্বিপুর গ্রাম পরিদর্শনে যান৷ এই গ্রামে প্রায় ৬০০ দলিত ও ৯০০ ঠাকুরের বাস৷ গ্রাম পরিদর্শনের পর স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, এই ঘটনায় জড়িত অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়া হবে৷
সর্বশেষ খবর
-
‘দেশের হয়ে খেলার খিদে এখনও একই রকম’, লর্ডসে অবসর নিয়ে আবেগঘন চাহাল
-
‘বন্দে মাতরমে’র ১৫০ বছরে অভিনব শ্রদ্ধা, কলকাতার এই পুজোয় এবারের থিম ‘বঙ্গদর্শন’
-
তৃণমূল আমলে ‘ব্রাত্য’ কবি সুকান্ত, ‘আঠারো বছর বয়স’ ফেরানোর আর্জিতে শুভেন্দু সরকারকে চিঠি
-
৫০০ টাকা ধার করে রাতভর পার্টি, একদশক পেরিয়েও নিখোঁজ ‘মুন্নাভাই’ খ্যাত অভিনেতা
-
দিনভর হোয়াটসঅ্যাপে বুঁদ খুদে? নয়া ফিচারে এবার রাশ থাকবে বাবা-মায়ের হাতে!