Samik Bhattacharya

নজরে মন্ত্রিসভা সম্প্রসারণ, দিল্লিতে একাধিক বৈঠক শমীকের, প্রাধান্য কাদের?

একই সময়ে দিল্লিতে আছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তাঁর সঙ্গেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকের সম্ভাবনা প্রবল। সূত্রের খবর, প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে কোন কোন দপ্তরে কোন নতুন মুখকে দায়িত্ব দিলে রাজনৈতিক লাভ হতে পারে তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৫:০৮

options
link
নজরে মন্ত্রিসভা সম্প্রসারণ, দিল্লিতে একাধিক বৈঠক শমীকের, প্রাধান্য কাদের?
শমীক ভট্টাচার্য। ফাইল ছবি।

রাজধানী দিল্লিতে একের পর এক বৈঠক ঘিরে বাংলার মন্ত্রিসভার সম্প্রসারণ ঘিরে আলোচনা এখন কার্যত চূড়ান্ত পর্যায়ে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বৃহস্পতিবার বিকেলেই বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে। সূত্রের খবর, তাঁদের আলোচনার অন্যতম মুখ্য বিষয় ছিল বাংলার মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণ।

Advertisement

সূত্রের খবর, সংগঠনের মতামতে গুরুত্ব দিয়েই এগোতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেজন্যই শমীকের সঙ্গে ধারাবাহিক আলোচনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনশলের সঙ্গেও শমীকের বৈঠক হওয়ার কথা। সূত্রের মত, সেখানেও মন্ত্রিসভা সম্প্রসারণই থাকছে মূল আলোচ্য বিষয়। বিশেষত, ২০২৬-এর রাজনৈতিক সমীকরণ মাথায় রেখে বিজেপি চাইছে প্রশাসন ও সংগঠনের মধ্যে যেন কোনও দূরত্ব না থাকে। তাই নতুন মুখ বাছাইয়ে সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং আঞ্চলিক ভারসাম্য, এই তিন বিষয়কেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একই সময়ে দিল্লিতে আছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তাঁর সঙ্গেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকের সম্ভাবনা প্রবল। সূত্রের খবর, প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে কোন কোন দপ্তরে কোন নতুন মুখকে দায়িত্ব দিলে রাজনৈতিক লাভ হতে পারে তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সে ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে মুখ্যমন্ত্রীর মতকেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলার মন্ত্রিসভা সম্প্রসারণ শুধুমাত্র প্রশাসনিক বিষয় নয়, বরং রাজ্যে বিজেপির আগামী দিনের বড় রাজনৈতিক কৌশলের প্রতিফলন হতে চলেছে। রাজনৈতিক মহলের দাবি, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এখন বাংলায় সরকার, সংগঠনের মধ্যে শক্তিশালী সমন্বয় গড়ে তুলতে চাইছে।

Advertisement

সেজন্যই মন্ত্রিসভায় কাদের, কোন অঞ্চল বা গোষ্ঠীকে গুরুত্ব দেওয়া হবে, কোন মুখ সামনে এনে রাজনৈতিক বার্তা দেওয়া হবে, তা নিয়ে অত্যন্ত সতর্ক হিসাব কষছে শীর্ষ নেতৃত্ব।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.