Samik Bhattacharya

বঙ্গে পালাবদলের পর প্রথমবার দিল্লি সফরে শমীক, চূড়ান্ত হবে মন্ত্রিসভা?

সূত্রের খবর, রাজধানীতে একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠকে বসবেন শমীক।

নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৩:০২

options
link
বঙ্গে পালাবদলের পর প্রথমবার দিল্লি সফরে শমীক, চূড়ান্ত হবে মন্ত্রিসভা?
শমীক ভট্টাচার্য। ফাইল ছবি।

পশ্চিমবঙ্গে ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের পর বুধবার প্রথমবার দিল্লি সফরে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। এই সফরকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, রাজধানীতে একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠকে বসবেন তিনি। আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে, রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও সরকার গঠনের পরবর্তী রূপরেখা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, মন্ত্রিসভা গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে শমীক ভট্টাচার্যের মতামতের উপর ভিত্তি করেই।

Advertisement

বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে শমীকের মতামতকে বিশেষ গুরুত্ব দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। বহু আসনে তাঁর সুপারিশ মেনেই প্রার্থী তালিকা তৈরি হয়েছিল বলে বিজেপি সূত্রে দাবি। নির্বাচনের ফল প্রকাশের পর সেই রাজনৈতিক কৌশল সফল হওয়ায় দলের অন্দরেও তাঁর গুরুত্ব আরও বেড়েছে। স্বাধীনতার পর এই প্রথম বাংলায় বিজেপি সরকার গঠনের ঐতিহাসিক সাফল্য এসেছে তাঁর সভাপতিত্বের সময়েই। ফলে নতুন সরকারে কারা মন্ত্রী হবেন, কোন নেতাকে কোন দায়িত্ব দেওয়া হবে-সেই বিষয়েও তাঁর মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দিল্লির এই বৈঠকে রাজ্যের সাংগঠনিক ভবিষ্যৎ, প্রশাসনিক সমন্বয় এবং কেন্দ্র-রাজ্য সম্পর্কের বিষয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের ইঙ্গিত। সব মিলিয়ে শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) এই সফর শুধু সৌজন্য বৈঠক নয়, বরং বঙ্গ বিজেপির আগামী রাজনৈতিক দিকনির্দেশ নির্ধারণে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.