World Bank

সৌদি ফেরত মুসলিমরা বেশি গোঁড়া! কেরল নিয়ে বিশ্বব্যাঙ্কের রিপোর্টে উদ্বিগ্ন থারুর

World Bank Report: সমীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে, সৌদি ফেরত মুসলিরা মহিলাদের মারধোর গার্হস্থ্য হিংসাকে স্বাভাবিক বলে মনে করেন। ৪৩ শতাংশ সৌদি ফেরত মনে করেন স্ত্রী অবাধ্য হলে তাঁদের মারার অধিকার রয়েছে স্বামীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ১৯:০০

options
link
সৌদি ফেরত মুসলিমরা বেশি গোঁড়া! কেরল নিয়ে বিশ্বব্যাঙ্কের রিপোর্টে উদ্বিগ্ন থারুর
মধ্যপ্রাচ্যে গিয়ে অতিরিক্ত রক্ষণশীল হয়ে উঠছেন কেরলের মুসলিম সম্প্রদায়ের মানুষরা!

জীবিকার টানে মধ্যপ্রাচ্যে গিয়ে অতিরিক্ত রক্ষণশীল হয়ে উঠছেন কেরলের মুসলিম সম্প্রদায়ের মানুষরা! আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাঙ্কের সমীক্ষায় সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। ‘বিয়ন্ড মানি: ডাজ মাইগ্রেশন এক্সপেরিয়েন্স ট্রান্সফার জেন্ডার নর্মস?’ নামের এই রিপোর্ট ২০২২ সালে প্রকাশিত হলেও সম্প্রতি তা চর্চায় উঠে এসেছে। এই রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেরলের সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। রাজ্যের মুসলিম সম্প্রদায়কে আত্মসমীক্ষার বার্তা দিয়েছেন তিনি।

Advertisement

জানা যাচ্ছে, ২০১৩ সালে কেরলের ‘মাইগ্রেশন সার্ভে’ তথ্যের ভিত্তিতে ১৪টি জেলার ১৪,৫৭৫টি পরিবারের ৬৩,২৩০ জন সদস্যের উপর এই সমীক্ষা চালায় বিশ্বব্যাঙ্ক। এই সমীক্ষা চালানো হয় তিনটি ভাগে। সেগুলি হল, সৌদি আরব থেকে ফেরা ২৬৫ জন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফেরা ৩২২ জন এবং প্রবাসী নন এমন ৮,৬১৪ জন। এখানে সৌদি আরবকে আলাদা করা হয়েছে কারণ এখানকার মহিলারা তুলনামূলক রক্ষণশীল সামাজিক পরিবেশে বড় হন। এই সমীক্ষায় মূলত ৫টি সূচকে মুসলিম সম্প্রদায়ের মানুষের মানসিকতা নির্ধারণ করা হয়। যেগুলি হল, কর্মসংস্থান, লিঙ্গ-ভিত্তিক অধিকার, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ, মহিলাদের উপর হিংসা এবং চরম লিঙ্গ বৈষম্য।

Advertisement

২০১৩ সালে কেরলের ‘মাইগ্রেশন সার্ভে’ তথ্যের ভিত্তিতে ১৪টি জেলার ১৪,৫৭৫টি পরিবারের ৬৩,২৩০ জন সদস্যের উপর এই সমীক্ষা চালায় বিশ্বব্যাঙ্ক।

সমীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে, সৌদি ফেরত মুসলিরা মহিলাদের মারধোর গার্হস্থ্য হিংসাকে স্বাভাবিক বলে মনে করেন। ৪৩ শতাংশ সৌদি ফেরত মনে করেন স্ত্রী অবাধ্য হলে তাঁদের মারার অধিকার রয়েছে স্বামীর। মধ্যপ্রাচ্যের বাকি দেশ থেকে ফেরা মুসলিমদের ক্ষেত্রে এই সংখ্যাটা ৩৭ শতাংশ। ৭৫.৩ শতাংশ সৌদি ফেরত মনে করেন স্ত্রী বা মেয়ে অবাধে বাইরে ঘুরলে সমাজে পুরুষের সম্মানহানি হয়। মহিলাদের কাজ করার বিষয়টিকে অত্যন্ত ঘৃণ্য চোখে দেখেন তাঁরা। এহেন রিপোর্ট সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর এই রিপোর্টকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘কেরল দীর্ঘদিন ধরে ইসলামের উদার ও প্রগতিশীল চর্চার জন্য পরিচিত এবং মুসলিম মেয়েদের শিক্ষায় গর্বিত। বিদেশ থেকে রক্ষণশীল মনোভাব আমদানি কেরালার ঐতিহ্যের পরিপন্থী এবং এর জন্য মুসলিম সমাজের মধ্যে আত্মবিশ্লেষণ প্রয়োজন।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.