সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ শহিদ ২৩ জওয়ানের সমস্ত ঋণমকুব করে দিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি৷ পাশাপাশি, ওই সমস্ত শহিদের পরিবারকে প্রাপ্য ৩০ লক্ষ টাকা করে বিমা দেবে বলেও ঘোষণা করল সংস্থাটি৷
[বন্দুক হাতে নিলে খতম করা হবে, কড়া বার্তা সেনার ]
সোমবার এসবিআইয়ের তরফে এই বিশেষ ঘোষণা করা হয়েছে৷ সংস্থাটি জানিয়েছে, পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হানায় যে জওয়ানরা শহিদ হয়েছেন, তাঁদের পাশে রয়েছে ব্যাংক৷ ডিফেন্স স্যালারি প্যাকেজের মাধ্যমে প্রত্যেক সিআরপিএফ জওয়ানই ব্যাংকের গ্রাহক৷ ফলে শহিদ জওয়ানদের বিমার ৩০ লক্ষ টাকা প্রদান করবেন তাঁরা৷ এসবিআই আরও জানিয়েছে যে, শহিদ জওয়ানদের মধ্যে ২৩ জন বিভিন্ন কারণে ঋণ নিয়েছিলেন তাঁদের থেকে৷ সেই ঋণও সম্পূর্ণ মকুব করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার বলেন, ‘‘দিনের পর দিন যাঁরা সীমান্তে দাঁড়িয়ে আমাদের প্রাণ রক্ষা করছেন৷ তাঁদের মৃত্যু খুবই বেদনাদায়ক একটা বিষয়৷ এই মুহূর্তে আমাদের শহিদদের পরিবারের জন্য আমরা সকলেই ব্যথিত৷ তাঁদের প্রতি আমাদের সমস্ত সমবেদনা রয়েছে৷’’
[‘এক চড়েই শিউরে উঠেছিল মাসুদ আজহার’, দাবি প্রাক্তন গোয়েন্দার]
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হানায় এখনও পর্যন্ত শহিদ হয়েছেন ৪৯ জওয়ান৷ তাঁদের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে৷ প্রতিশোধ স্পৃহায় ফুটছে দেশবাসী৷ সাধ্যমতো শহিদদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তারকা থেকে সাধারণ মানুষ৷ ইতিমধ্যে শহিদ পরিবারদের সাহায্য করতে এগিয়ে এসেছে একাধিক রাজ্য সরকার৷ তাঁদের পাশে দাঁড়িয়েছেন অক্ষয় কুমারের মতো বলিউডের তারকা থেকে গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেহওয়াগের মতো ক্রিকেটাররা৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা