দুর্নীতির মামলায় পড়ুয়াদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের সুপ্রিম নির্দেশ লখনউয়ের কলেজকে

এককথায় নজিরবিহীন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৭:৪২

options
link
দুর্নীতির মামলায় পড়ুয়াদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের সুপ্রিম নির্দেশ লখনউয়ের কলেজকে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেডিক্যাল কলেজে অ্যাডমিশনের নামে দুর্নীতির অভিযোগে একটি মামলার শুনানিতে ঐতিহাসিক নির্দেশ সুপ্রিম কোর্টের। লখনউয়ের একটি কলেজের প্রত্যেক পড়ুয়াকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

কলেজ কর্তৃপক্ষকে সুপ্রিম কোর্টের নির্দেশ, জিসিআরজি কলেজ কর্তৃপক্ষকে পড়ুয়াদের অ্যাডমিশন ফি ফিরিয়ে দিতে হবে। একইসঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতেও ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সেই সঙ্গে অভিযুক্ত কলেজ ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ওই কলেজ কোনও নতুন পড়ুয়াকে ভরতি নিতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[লালফৌজকে ধরাশায়ী করতে ডোকলামে ঐতিহাসিক পদক্ষেপ ভারতীয় সেনার]

এদিন এলাহাবাদ হাই কোর্টের একটি অর্ডারকেও উড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। গত সেপ্টেম্বরে এলাহাবাদ হাই কোর্টের দুই বিচারপতির বেঞ্চের একজন সুপ্রিম কোর্টের নির্দেশের আসল কপির উপর হাতে লিখে সেটি ‘বিকৃত’ করেন বলে শীর্ষ আদালতের নজরে আসে। ২০১৭-১৮-য় অভিযুক্ত কলেজ এমবিবিএস কোর্সে কোনও পড়ুয়া ভরতি নিতে পারবে না বলে আগেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নির্দেশ ‘বিকৃত’ করে এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি নারায়ণ শুক্লর ‘সংশোধিত’ কপি দেখিয়ে চলছিল অ্যাডমিশন প্রক্রিয়া। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া এই ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

Advertisement

মুখ্য বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এ এম খানউইলকরের বেঞ্চ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে একে বিচারব্যবস্থার ‘শৃঙ্খলাভঙ্গ’ বলে মন্তব্য করেছেন। ওই মেডিক্যাল কলেজে পড়ানোর মতো পরিকাঠামো না থাকা সত্ত্বেও কী করে কর্তৃপক্ষ ভরতির নামে টাকা নেয়, এই বিষয়ে বৃহস্পতিবার আদালতে জোরাল সওয়াল করেন আইনজীবিরা। কেন্দ্র ওই কলেজকে কালো তালিকাভুক্ত করেছে। শুধু ওই একটি কলেজই নয়, জিসিআরজি ইনস্টিটিউটের অধীনে আরও ৩২টি কলেজ রয়েছে। কোনও কলেজই এমসিআইয়ের মান্যতা পায়নি।

[ভারতে এসে ঘুরতে যাওয়া নয়, পাক আধিকারিকদের ফরমান বিদেশমন্ত্রকের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.