সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের থাইরয়েডের সমস্যা রয়েছে। তাই তাকে জাঙ্ক ফুড খাওয়া নিয়ে বকাঝকা করেছিলেন বাবা। সেই অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন তরুণী! মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত তরুণীর নাম ভূমিকা বিনোদ ধনওয়ানি। তিনি নাগপুরের সিন্ধি কলোনির বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে খবর, বিবিএ ছাত্রী ভূমিকার থাইরয়েডের সমস্যা ছিল। যে কারণে খাওয়াদাওয়ায় বেশ কিছু নিষেধাজ্ঞা ছিল তাঁর। কিন্তু তা সত্ত্বেও ভূমিকা জাঙ্ক ফুড খেয়েছিলেন। এনিয়ে তাঁর বাবা বকঝকা করেছিলেন। বাবার বকাতেই দুঃখ পেয়ে চরম পথ বেছে নিয়েছেন বছর উনিশের তরুণী।
[আরও পড়ুন: জুম্মাবারে ভোট কেন? সূচি বদলের দাবিতে কমিশনকে চিঠি কংগ্রেসের]
এনিয়ে প্রতাপ নগর থানার এক আধিকারিক জানিয়েছেন, “ভূমিকা নামের বিবিএ ছাত্রীটির থাইরয়েড ছিল। বাইরের খাবার খাওয়া নিয়ে তাঁর বাবা বকাঝকা করেছিলেন। সেনিয়েই দুঃখে রান্নঘরে গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ভূমিকা। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন রান্নঘরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।” এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!