সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রীষ্মের প্রবল দহনে পুড়ছে গোটা দেশ৷ তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে৷ নাজেহাল সাধারণ মানুষ৷ তীব্র গরমের হাত খেকে নিজেকে বাঁচাতে যখন ব্যস্ত সকলে, তখন এক অভিনব কাণ্ড ঘটিয়ে ফেলেছেন ওড়িশার তিতালগড়ের বাসিন্দা এক ব্যক্তি৷ গরমের তীব্রতা বোঝাতে খোলা রাস্তাতে শুধু সূর্যের তাপেই ডিম ভাজলেন তিনি৷
[কিশোরীকে কটূক্তির অভিযোগে দুই কিশোরকে নগ্ন করে ঘোরানো হল]
গত কয়েকদিনে তাপমাত্রার পারদ কিছু কমেছে৷ তবে গরম কমেনি ওড়িশায়৷ দিনভর প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের৷ এরইমধ্যে তিতালগড়ে একটি ফ্রাইং প্যানে আস্ত একটি ডিম নিয়ে রাস্তাতেই বসে পড়েন ওই ব্যক্তি৷ তারপর কী হল দেখুন-
#WATCH Man cooks an egg on the road in Titalgarh(Odisha) to show the intense heat wave in the area pic.twitter.com/yPJFQOl1Kz
— ANI (@ANI_news) 19 May 2017
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, ওড়িশার চারটি জায়গায় তাপমাত্রার পারদ ৪৪ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে৷ ৪০ ডিগ্রি তাপমাত্রা রয়েছে ৯টি জায়গায়৷ চলতি গরমে সানস্ট্রোকে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের৷
সর্বশেষ খবর
-
ভদ্রলোকের এক কথা! চ্যাম্পিয়ন হয়েও ফের নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
-
রেজিনগরের নির্বাচন কোন্দলে বাম ঐক্য চুরমার! প্রার্থী বাছাইয়ে সিপিএমের ‘দাদাগিরি’ মানতে নারাজ আরএসপি
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ স্পিনারদের! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্ষণের অভিযোগ মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে