সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা বিশ্ব জুড়েই এখন সোশ্যাল মিডিয়ার রমরমা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ছাড়া চোখে অন্ধকার দেখে জেনারেশন ওয়াই। কিন্তু, এই সোশ্যাল মিডিয়ার দৌলতে অপরাধপ্রবণতাও যে বাড়ছে, সে কথাও অস্বীকার করার উপায় নেই। অনেকে তো আবার ব্যক্তিগত আক্রোশ মেটাতেও সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করছেন। গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা নীলেশ প্যাটেল কথাই ধরা যাক। বছর ২২-এর এক তরুণী বন্ধুত্ব করতে রাজি না হওয়ায়, ওই তরুণীর নামে ফেসবুকে একটি ভুয়ো প্রোফাইল খুলে ফেলেন বছর ৩৫-এর এই যুবক। তারপর সেই প্রোফাইলে বেশ কিছু পর্ন ভিডিও পোস্ট করে দেন। ওই তরুণীর অভিযোগ পেয়ে নীলেশকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় অপরাধ স্বীকারও করে নিয়েছেন তিনি।
[ফেসবুক ব্যবহারে বাকি বিশ্বকে পিছনে ফেলল ভারত!]
জানা গিয়েছে, আহমেদাবাদের আসারওয়ার এলাকার বাসিন্দা নীলেশ প্যাটেল। প্রায় চার মাস ধরে বছর ওই তরুণীর সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করছিলেন তিনি। কিন্তু, ওই তরুণী নীলেশকে পাত্তাই দিচ্ছিলেন না। এরপরই ওই তরুণীকে উপযুক্ত শিক্ষা দিতে ফেসবুককে হাতিয়ার করেন নীলেশ। আহমেদাবাদের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার রাজদীপ সিং জালা জানিয়েছেন, নিজের মোবাইল থেকে ফেসবুকে ওই তরুণীর নামে একটি ভুয়ো প্রোফাইল খোলে নীলেশ। সেখানে ওই তরুণীর ছবি সঙ্গে বেশ কিছু পর্ণ ভিডিও পোস্ট করে দেয়। ওই প্রোফাইল থেকে অনেককেই ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠানো হয়। এরপর ওই তরুণীকে ফোন করে কুপ্রস্তাব দিতে শুরু করেন অনেকে। ফেসবুকে ওই তরুণীর ভুয়ো প্রোফাইলটি নজরে আসে তাঁর আত্মীয়দেরও। শেষপর্যন্ত বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী।
[নিউ ইয়র্কে অনুষ্কার সঙ্গে এই জিনিসও কিনতে বেরলেন বিরাট!]
ঘটনার তদন্ত শুরু করে গুজরাট পুলিশের সাইবার ক্রাইম সেল। তদন্তে নেমে প্রথমেই ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তদন্তকারীরা। আইপি অ্যাড্রেস থেকে নীলেশ প্যাটেলের সন্ধান পাওয়া যায়। সাইবার ক্রাইম সেলের ইনস্পেক্টর জে সি গেদ্দাম বলেন, ‘আমাদের যে আইপি অ্যাড্রেসটি দেওয়া হয়েছিল, সেটি নীলেশ প্যাটেলের মোবাইলের। ওকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাই। জেরার মুখে ভেঙে পড়ে নীলেশ। জানায়, গত কয়েক মাস ধরেই চেষ্টা চালিয়েও ওই তরুণীর সঙ্গে বন্ধুত্ব করতে পারেনি সে। তাই নিজের আক্রোশ মেটাতেই ওই তরুণী নামে ফেসবুকে ভুয়ো প্রোফাইল খুলেছিল।’ এরপরই নীলেশ প্যাটিলকে গ্রেপ্তার করে পুলিশ।
সর্বশেষ খবর
-
বদলেছে UPI নিয়ম, কোথায় কখন কাদের দিতে হবে অতিরিক্ত চার্জ? জানুন খুঁটিনাটি
-
পতঞ্জলির ভেজাল ঘি! বাকযুদ্ধের পর এবার ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা ঠুকলেন রামদেব
-
সীমান্তপাচার থেকে সন্ত্রাসী কার্যকলাপ, শেহজাদ ভাট্টি গোষ্ঠীকে জঙ্গি সংগঠন ঘোষণা কেন্দ্রের
-
রুশ তেল কেনার ‘শাস্তি’, ভারতের উপর ১০০ শতাংশ শুল্কবাণের পথে আমেরিকা! বৃহস্পতিতেই চূড়ান্ত
-
দু’বছর আগে হেরেছিলেন ১০ লক্ষ ভোটে! অসমে ফের ভোট ময়দানে সেই ‘আতর সম্রাট’