Jammu and Kashmir

কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের মাজা ভাঙল কেন্দ্র, বাজেয়াপ্ত ৮০০০ বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট!

২০১৭ সাল থেকে জম্মু ও কাশ্মীরে বেআইনি আর্থিক লেনদেন রুখতে ব্যাপক অভিযান শুরু করে এনআইএ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৭:২২

options
link
কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের মাজা ভাঙল কেন্দ্র, বাজেয়াপ্ত ৮০০০ বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট!
বেনামি অ্যাকাউন্টগুলি আন্তর্জাতিক প্রতারণা চক্রের অন্যতম ‘অস্ত্র’। ছবি: সংগৃহীত।

সন্ত্রাসবাদী কার্যকলাপে অন্যতম ইন্ধন অর্থ। এবার সেখানেই আঘাত হানল কেন্দ্রীয় সরকার। জম্মু-কাশ্মীরে বাজেয়াপ্ত হল ৮০০০ বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বক্তব্য, এই বেনামি অ্যাকাউন্টগুলি আন্তর্জাতিক প্রতারণা চক্রেরও অন্যতম ‘অস্ত্র’। এর মাধ্যমেই সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য এবং তাদের সহযোগীদের টাকা পাচার করে মদত দেওয়া হত।

Advertisement

সংবাদসংস্থা সূত্রে খবর, গত তিন বছরে নজরদারি চালিয়ে ভূস্বর্গে ৮০০০ বেনামি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছেন আধিকারিকেরা। ওই অ্যাকাউন্টগুলি ইতিমধ্যে ফ্রিজও করা হয়েছে। বেনামি অ্যাকাউন্টগুলিকে বলা হয় ‘মিউল অ্যাকাউন্ট’। ধরা পড়ার ঝুঁকি এড়াতেই এই অ্যাকাউন্টগুলি ব্যবহার করে সাইবার প্রতারকেরা। সাধারণত কোনও ব্যক্তিকে কিছু সুবিধা বা কমিশনের প্রলোভন দিয়ে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টকে অপরাধের কাজে ব্যবহার করেন জালিয়াতরা।

Advertisement

ইতিমধ্যে ব্যাঙ্কগুলির সঙ্গে যৌথভাবে সন্দেহজনক ৮০০০ অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ এবং অন্য বাহিনীগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে জম্মু ও কাশ্মীরে বেআইনি আর্থিক লেনদেন রুখতে ব্যাপক অভিযান শুরু করে এনআইএ। কিছু অংশে জঙ্গি কার্যকলাপে অর্থায়ন আটকানো গেলেও বিকল্প ‘ডিজিটাল হওয়ালা’ পথে অর্থপাচার অব্যাহত রয়েছে। তা রুখতেই ৮০০০ বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে নিরাপত্তা সংস্থা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.