সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের আসর উদযাপন করতে চেয়েছিলেন গুলি চালিয়ে। আর স্বঘোষিত ধর্মগুরুর সেই শখের জেরে প্রাণ গেল বরের আত্মীয়ার।
ঘটনা হরিয়ানার। এক বিয়েবাড়িতে নিমন্ত্রিত ছিলেন ‘স্বঘোষিত’ ধর্মগুরু সাধ্বী দেব ঠাকুর। জনা ১২ চ্যালা নিয়ে তিনি উপস্থিত হন বিয়েবাড়িতে। জানা যাচ্ছে, তাদের সকলের কাছেই ছিল আগ্নেয়াস্ত্র। বিয়েবাড়িতে পা রেখে গুলি চালিয়ে সেলিব্রেট করার শখ হয় সাধ্বীর। এগিয়ে যান ডান্স ফ্লোরের দিকে। সেখানে তখন বহু মানুষের জটলা। সকলেই মজায় মত্ত। তার মধ্যেই গুরু আর তার চ্যালারা গুলি চালাতে থাকেন। কিন্তু তাতে যে বিপদ ঘটবে বুঝতে পারেননি তিনি। আচমকাই সকলে দেখেন বরের আত্মীয়া মাটিতে লুটিয়ে পড়েছেন। প্রমাদ গোণেন ‘গডউওম্যান’ ও তার চ্যালারা। অতঃপর পলায়ন। পুলিশ অবশ্য ওই স্বঘোষিত ধর্মগুরু ও তার চ্যালাদের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে।
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব