সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই মহারাষ্ট্রে বিধানসভা ভোট। তার পরেই কি রাজনৈতিক সন্ন্যাস নিতে চলেছেন বর্ষীয়ান শরদ পওয়ার? মঙ্গলবার এমনই ইঙ্গিত দিয়েছেন ৮৩ বছরের এনসিপি নেতা। এদিন তিনি জানান, ভবিষ্যতে আর কোনও ভোটে প্রার্থী হবেন না। রাজ্যসভার সাংসদ হিসেবে ১৮ মাসের মেয়াদ শেষ হলেই পুরোপুরি রাজনৈতিক সন্ন্যাস নেবেন।
ছত্রপতি শিবাজীর দেশে রাজনৈতিক আঙিনায় ভীষ্ম পিতামহ হিসেবে পরিচিত শরদ পওয়ার। ১৯৯৯ সালে গঠন করেন নয়া দল এনসিপি। পশ্চিম মহারাষ্ট্রের বারামতিকে পওয়ার পরিবারের গড় হিসেবে মনে করা হয়। সেই বারমতির জনসভায় দাঁড়িয়েই শরদ বলেন, “আমি ক্ষমতায় নেই…রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ আর বছর দেড়েক রয়েছে। ভবিষ্যতে কোনও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব না। একটা সময় তো থামতেই হয়!” এইসঙ্গে তাঁকে মোট ১৪ বার বিধায়ক হিসেবে নির্বাচিত করার জন্য বারামতির নাগরিকদের ধন্যবাদ জানান তিনি।
শরদের ছয় দশকের রাজনৈতিক জীবনের সমাপ্তি এমন সময় হচ্ছে, যখন এনসিপি-কংগ্রেস এবং উদ্ধব ঠাকরের শিব সেনা লড়াইয়ে নামছে বিজেপি, শিণ্ডে সেনা এবং ভাইপো অজিত পওয়ার গোষ্ঠীর এনসিপির সঙ্গে। এই অবস্থায় পওয়ার বনাম পওয়ার লড়াই দেখতে চলেছে বারামতি। অজিত পওয়ারের সঙ্গে কাঁটায় কাঁটায় লড়াই শরদ সমর্থিত আরেক ভাইপো যুগেন্দ্র পওয়ারের সঙ্গে। মনে করা হয় এই কেন্দ্রের জনতা ভীষ্ম পিতামহের কথায় ভোট দেয়। সেখানে জনসভায় ‘শেষবারের মতো’ পছন্দের প্রার্থীর জন্য ভোট চাইলেন বর্ষীয়ান নেতা।
সর্বশেষ খবর
-
গেরুয়া উত্তরীয় বনাম বোরখা, পোশাক নিয়ে বারাসত কলেজে সম্মুখ সমরে এবিভিপি-বজরং দল!
-
‘ভারতবিদ্বেষে’র হাওয়ায় প্রথম চিন সফর! কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক?
-
‘যে ইন্ডাস্ট্রিকে কোটি কোটি টাকার ব্যবসা দিয়েছে…’, রণবীরকে কোণঠাসা প্রসঙ্গে বিস্ফোরক সুনীল
-
‘গুন্ডাদমন বিলে’ লুটের সম্পত্তি বাজেয়াপ্তই সরকারের লক্ষ্য! কী রয়েছে খসড়ায়
-
‘কাট’ বলার পরও উদ্দাম রোম্যান্স? কঙ্গনার কামড়ে কমেডিয়ান বীরের ঠোঁট কেটে রক্তারক্তি কাণ্ড!