রাজ্যের জন্য আলাদা পতাকার দাবি সংবিধানসম্মত নয়: বিজেপি

কংগ্রেসকে চমকের রাজনীতি না করার পরামর্শ শাসক দলের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০১৭, ০৬:৪৭

options
link
রাজ্যের জন্য আলাদা পতাকার দাবি সংবিধানসম্মত নয়: বিজেপি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের কোনও একটি রাজ্যের কী আলাদা পতাকা থাকতে পারে? এই প্রশ্নকে ঘিরেই এখন উত্তাল জাতীয় রাজনীতি। কর্নাটকের জন্য আলাদা পতাকা তৈরি সরকারি উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। কেন্দ্রের শাসকদলের দাবি, দেশের সংবিধান কোনও রাজ্যের জন্য আলাদা পতাকার দাবিকে অনুমোদন করে না।

Advertisement

[কেন স্ত্রীর মুখ দেখা যাচ্ছে, সেলফি নিয়ে এবার ইরফানকে বিঁধলেন মৌলবি]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এখন একমাত্র জম্মু ও কাশ্মীর ছাড়া দেশের কোনও রাজ্যেরই আলাদা পতাকা নেই। সম্প্রতি, জম্মু ও কাশ্মীরের মতো কর্নাটকের জন্য আলাদা পতাকা তৈরির দাবি তুলেছে সে রাজ্যের কংগ্রেস পরিচালিত সরকার। বস্তুত, দক্ষিণের এই রাজ্যের জন্য প্রস্তাবিত পতাকার নকশা চূড়ান্ত করার জন্য সংস্কৃতি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির নেতৃত্বে নয় সদস্যের একটি কমিটিও গড়েছে কর্নাটক সরকার। আর কর্নাটকের কংগ্রেস পরিচালিত সরকারের এই পদক্ষেপকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। কংগ্রেসের বিরুদ্ধে ভোটের রাজনীতি করার অভিযোগ তুলেছে বিজেপি। কর্নাটকে দলের মুখপাত্র এস প্রকাশ বলেছেন, দেশের সংবিধান কোনও রাজ্যের জন্য আলাদা পতাকার দাবিকে অনুমোদন করে না। ভারতের একটি জাতীয় পতাকা আছে, যেটিকে সবাই সম্মান করে। আশা করি, রাজ্যের জন্য আলাদা করে পতাকা তৈরি করা নিয়ে কংগ্রেস কোনও চমকের রাজনীতি করবে না। বিজেপির আর এক নেতা সঞ্জীব বলওয়ানের দাবি, কংগ্রেসের এই ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য দেশে অনেক সমস্যা তৈরি হয়েছে। অবিলম্বে এই ভোটব্যাঙ্ক রাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন।

Advertisement

[‘জগ্গা জাসুস’ খ্যাত অভিনেত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য বলিপাড়ায়]

অন্যদিকে এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে পালটা তোপ দেগেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর প্রশ্ন, সংবিধানের কোথাও কী বলা আছে যে কোনও রাজ্যের আলাদা পতাকা থাকতে পারে না? বিজেপি নেতারা তেমন কোনও আইনের কথা কী জানেন? কর্নাটকের জন্য আলাদা পতাকার তৈরির দাবিকে সমর্থন করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুরও। তাঁর মতে, জাতীয় পতাকার সম্মানকে অক্ষুন্ন রেখে কোনও রাজ্য  নিজেদের জন্য আলাদা পতাকা তৈরি করতেই পারে। তিনি বলেন, জাতীয় পতাকার সম্মান রক্ষার জন্য নতুন নিয়ম চালু করতে পারে কেন্দ্র। কাশ্মীরের তো আলাদা পতাকা আছে। দেশের অন্য রাজ্যগুলিও যদি সেই দৃষ্টান্ত মেনে আলাদা পতাকা তৈরি করে, তাতে ক্ষতি কী?

[সুযোগ পেলেই এলাকার মেয়েদের চুমু খাচ্ছিল এই ছেলেটি, তারপর…]

বস্তুত, কর্নাটকের লাল ও হলুদ রঙের একটি পতাকা আছে। আইনত তা স্বীকৃত না হলেও, কর্নাটকের প্রতিষ্ঠা দিবস-সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে সেই পতাকা ব্যবহারও করা হয়।  বছর দু’য়েক আগে প্রথম কর্নাটকের জন্য একটি আলাদা পতাকা তৈরি দাবি জানিয়ে সে রাজ্যের সরকারকে চিঠি লেখেন বিশিষ্টজনেরা। অবশেষে গত ৬ জুন রাজ্যের জন্য একটি আলাদা পতাকার নকশা তৈরির জন্য নয় সদস্যের একটি কমিটি গঠনের কথা ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে কর্নাটক সরকার।

[জানেন, কেন গরু দত্তক নিলেন এই প্রযোজক?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.