সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজবাদী পার্টিকে বয়কটের ডাক দেওয়ায় জামা মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারিকে ‘ব্ল্যাকমেলার’ বলে আক্রমণ করলেন সপা নেতা আবু আজমি৷ শুক্রবার সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, “নিজের পদ ও সমর্থনের অপব্যবহার করছেন শাহি ইমাম৷”
শাহি ইমামকে ক্ষমতালোভী বলেও এদিন মন্তব্য করেছেন সপা নেতা৷ আবু আজমির দাবি, ওই ইমাম এমন একজন ব্যক্তি যিনি পদ পেতে ক্ষমতাসীন দলের সঙ্গে হাত মেলান৷ তাঁর নিজের একটিও ভোট পাওয়ার ক্ষমতা নেই৷ সপা সুপ্রিমো মুলায়ম সিং যাদবের দল এমন কোনও ক্ষমতালোভী ব্যক্তির সমর্থন চায় না বলেও এদিন সাফ জানিয়ে দিয়েছেন আবু আজমি৷ তাঁর বক্তব্য, “মুলায়মজি এমন একজন মানুষ যিনি ওই ইমামকে কী না দিয়েছেন? এমনকী, তাঁর জামাইকে নির্বাচনের টিকিটও দিয়েছেন৷ কিন্তু এখন সমাজবাদী পার্টির এরকম কোনও লোকের প্রয়োজন নেই৷ মানুষের সমর্থন নিয়েই দল আসন্ন নির্বাচনে জয়লাভ করবে৷” কয়েকদিন আগে বুখারি উত্তরপ্রদেশে আসন্ন নির্বাচনে সমাজবাদী পার্টিকে বয়কট করার ডাক দিয়েছিলেন মুসলিমদের৷
SA Bukhari, Imaam of Jama Masjid urges Muslims to look for political alternative in UP, says SP has been cause of frustration for Muslims
Advertisement— ANI UP (@ANINewsUP) February 9, 2017
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’