সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শশী থারুরের কংগ্রেস ত্যাগ সম্ভবত সময়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে যে জল্পনা চলছিল সেই জল্পনা এবার আরও গতি পেল। আরও একবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ডাকা বৈঠকে গরহাজির থাকলেন তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ। এই নিয়ে তিনবার।
গতমাসেও বার দুই রাহুল গান্ধীর ডাকা বৈঠকে গরহাজির ছিলেন শশী। একবার বিমানে থাকার অজুহাতে, একবার অসুস্থতার অজুহাতে। দলের বৈঠকে গরহাজির থেকে তিনি গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ শুনতে। সেবার মোদির ভাষণের ভূয়সী প্রশংসাও করেন। আবারও দলের হাই কম্যান্ডের নির্দেশ অমান্য করলেন তিনি। শশী এখন ব্যক্তিগত কাজে কলকাতায়। সেকারণেই দিল্লির বৈঠকে থাকবেন না বলে জানিয়েছেন। তবে তাঁর অনুপস্থিতিতে জল্পনা বাড়ছে।
উল্লেখ্য, থারুর বহুদিন ধরেই বেসুরো। দলের একাধিক বক্তব্যের বিরোধিতা করেছেন তিনি। অপারেশন সিঁদুরের পর বিদেশে যে প্রতিনিধিদল গিয়েছিল দলের আপত্তি সত্ত্বেও তাতে গিয়েছিলেন তিরঅনন্তপুরমের সাংসদ। আবার ইদানিং কংগ্রেসের বৈঠকেও তিনি থাকেন না। সব মিলিয়ে থারুরের সঙ্গে কংগ্রেসের দূরত্ব অনেকটাই বেড়েছে। রাজনৈতিক মহলের ধারণা, তিরুঅনন্তপুরমের সাংসদের বিজেপি যোগ সময়ের অপেক্ষা। আগামী বছরের শুরুতেই বিধানসভা নির্বাচন রয়েছে কেরলে। তার আগেই সম্ভবত কংগ্রেস ছাড়ছেন তিনি।
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা