‘মোদির দিকে আঙুল তুললে হাত কেটে নেওয়া হবে’

বেনজির হুমকি বিজেপি নেতার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৩:৩০

options
link
‘মোদির দিকে আঙুল তুললে হাত কেটে নেওয়া হবে’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জাতীয় রাজনীতিতে কুকথার স্রোত, শাসানি, হুমকি। এবার বিতর্কে খোদ বিহারের বিজেপি রাজ্য সভাপতি। নিত্যানন্দ রায়ের হুঁশিয়ারি কেউ প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুললে তার হাত কেটে নেওয়া হবে।

Advertisement

[সেলফির ঝোঁক, মেজাজ হারিয়ে যুবককে থাপ্পড় মন্ত্রীর]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাটনার একটি সভায় নিত্যানন্দ যখন এই মন্তব্য করেন তখন সেখানে ছিলেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদি। নিত্যানন্দের হুমকির সুরে বলেন, ‘‘যারা নরেন্দ্র মোদির দিকে হাত দেখাচ্ছেন তাদের বলে রাখি হাত ভেঙে দেব। আর দরকার হলে হাত কিংবা আঙুল কেটে নেওয়া হবে।’’ এই নিয়ে রাজ্য জুড়ে সমালোচনায় ঢোঁক গিলতে বাধ্য হন নিত্যানন্দ। সাফাই দিতে গিয়ে তিনি জানান, ‘‘যারা দেশবিরোধী এবং গরিববিরোধী তারাই ছিলেন নিশানায়। আমি মনে করি মোদিজী গরিবদের মসিহা। তিনি দুর্নীতি, অভাব, কালো টাকার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। আমি বলতে চেয়েছে যারা এর সঙ্গে একমত নন, তাদের দেশে জায়গা থাকার অধিকার নেই।’’ আঙুল কাটার কেন নিদান দিয়েছিলেন। এই নিয়ে বিহারের বিজেপি রাজ্য সভাপতির সাফাই, মুখ ফসকে একথা বলে ফেলেছেন। তবে এত কাণ্ডের পরও ক্ষমা চাওয়ার রাস্তায় তিনি হাঁটেননি। নিত্যানন্দর দাবি মানুষ আসল কথা বুঝতে পেরেছেন। তিনি তো কাউকে পুড়িয়ে দেওয়ার নিদান দেননি।

Advertisement

[অরুণাচলে কেন রাষ্ট্রপতি কোবিন্দ? গোঁসা চিনের]

বিহারের রাজনীতিতে নিত্যানন্দ রায়ের উত্থান চোখে পড়ার মতো। সুবক্তার জন্য সুশীল মোদির জায়গায় মাস কয়েক আগে তাঁকে বিহারের বিজেপির রাজ্য সভাপতি করা হয়। উজিয়াপুর থেকে তিনি সাংসদ নির্বাচিত হন। কিন্তু নতুন পদ পেয়ে তাঁর এমন বেপরোয়া মন্তব্যে অন্য গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিহারের বিরোধী দল আরজেডি এবং কংগ্রেসের বক্তব্য, নিত্যানন্দের মন্তব্যে স্পষ্ট বিজেপি বিরোধী মত সহ্য করতে পারে না। বিজেপি নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে বিরোধীরা। পদ্মাবতী বিতর্কে সম্প্রতি হরিয়ানার এক বিজেপি নেতা আজব নির্দেশ দিয়েছিলেন। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের শিরচ্ছেদ করতে পারলে ১০ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেন সুরজপাল আমু। এই আবহে বিহারের বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য বুঝিয়ে দিল গেরুয়া শিবিরের নেতাদের অভ্যাস বদলায়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.