মুখ্যমন্ত্রীর কনভয়ের গেরো, অ্যাম্বুল্যান্স ছেড়ে হেঁটে হাসপাতালে রোগী

সিদ্দারামাইয়ার ভিভিআইপি সংস্কৃতি নিয়ে নিন্দার ঝড়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১২:৩৬

options
link
মুখ্যমন্ত্রীর কনভয়ের গেরো, অ্যাম্বুল্যান্স ছেড়ে হেঁটে হাসপাতালে রোগী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাম্বুল্যান্সে কাতরাচ্ছেন রোগী। তবু তার রেহাই নেই। মুখ্যমন্ত্রী যে রাস্তায় বেরিয়েছেন! অতএব সেই কনভয়কে জায়গা দিতে রোগীকে রাস্তায় দীর্ঘ অপেক্ষা করতে হল। দেশে ভিভিআইপি সংস্কৃতির জন্য মুমুর্ষু রোগীদের যে কতটা ভোগান্তি হতে পারে তা দেখিয়ে দিল কর্নাটক।

Advertisement

[‘মোদির দিকে আঙুল তুললে হাত কেটে নেওয়া হবে’]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মঙ্গলবার দক্ষিণের এই রাজ্যের মান্ড্য জেলায় যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মুখ্যমন্ত্রীর যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল তা ফাঁকা রাখা হয়। অপর লেনটি বন্ধ করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর কনভয় আসার অন্তত পাঁচ মিনিট আগে থেকে দুটি লেনে যান চলাচল করেনি। একটি লেনে আটকে ছিল একটি অ্যাম্বুল্যান্স। ওই গাড়ির মধ্যে ছিলেন এক মরণাপন্ন রোগী। অসুস্থকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার ছিল। অ্যাম্বুল্যান্সটিকে ছেড়ে দেওয়ার জন্য অনেকেই পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু কর্তব্যরত পুলিশকর্মী জানিয়ে দেন তিনি নিরুপায়। এরপর বাধ্য হয়ে ওই রোগীকে প্রায় ১০০ মিটার হাঁটিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে আরও অসুস্থ হয়ে পড়েন রোগী। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েন মুখ্যমন্ত্রী  এবং কর্নাটকের পুলিশ। হাসপাতালের অত কাছে পৌঁছে যাওয়ার পরও কেন অ্যাম্বুল্যান্সটি ছাড়া হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

[বাড়ির ছাদেই তৈরি ‘মোদি’ বিমান, কীর্তি মুম্বইকরের]

সাধারণ মানুষের প্রতি কর্নাটকের রাজনীতিকদের এমন আচরণ অবশ্য নতুন নয়। কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে এধরনের অভিযোগ ভুরি ভুরি। চলতি বছরের জুনের মাস সিদ্দারামাইয়ার কনভয়ের জন্য ৩০ মিনিট গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছিল বেঙ্গালুরু-চিন্তামনি হাইওয়েতে। বছর দুয়েক আগে বেঙ্গালুরুতে মুখ্যমন্ত্রীর কনভয়ে দীর্ঘক্ষণ আটকে পড়েছিল একটি অ্যাম্বুল্যান্স। এত কাণ্ডের পরও ক্ষমা বা দুঃখ প্রকাশের রাস্তায় যাননি মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘটনা নিয়ে তাঁর ব্যাখ্যা মানুষকে সব ধরনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে! যা শুনে ভুক্তভোগীরা বলছেন এতটা অসম্মান না করলেও হত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.