Sikkim

ভারী বৃষ্টিতে সিকিমের রিম্বিতে ফের ভূমিধস, অবরুদ্ধ সড়ক, বিছিন্ন যোগাযোগ ব্যবস্থা!

ইউকসম-তাশিডিং নির্বাচনী এলাকায় অন্তগর্ত রিম্বি ও খেচুপেরি সংযোগকারী সড়কে ভূমিধস নামে। ফলে রাস্তা সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয়দের আশঙ্কা লাগাতার বৃষ্টি চলতে থাকলে আরও বড় ভূমিধস নামতে পারে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৬:১৬

options
link
ভারী বৃষ্টিতে সিকিমের রিম্বিতে ফের ভূমিধস, অবরুদ্ধ সড়ক, বিছিন্ন যোগাযোগ ব্যবস্থা!
সিকিমে ভূমিধস। ছবি: সংগৃহীত।

লাগাতার ভারী বৃষ্টিতে শনিবার রাতে পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে বড় ধস নামে। যার ফলে গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। অন্যদিকে, ধসের জেরে দুর্ঘটনা এলাকার দু’টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দাদের সতর্ক থাকার কথা বলা হয়েছে প্রশাসনের তরফে।

Advertisement

ইউকসম-তাশিডিং নির্বাচনী এলাকায় অন্তগর্ত রিম্বি ও খেচুপেরি সংযোগকারী সড়কে ভূমিধস নামে। ফলে রাস্তা সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। রিম্বিতে ভূমিধসের জেরে পাথর, মাটি ধসে পড়ায় রাস্তা বন্ধ হয়ে পড়ে। রিম্বি ও খেপচুরির মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের আশঙ্কা লাগাতার বৃষ্টি চলতে থাকলে আরও বড় ভূমিধস নামতে পারে। প্রবল বৃষ্টিপাতের জেরে সিকিম ও পাশ্ববর্তী দার্জিলিঙের পাহাড়ে ভূমিধস নামায় অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। প্রবল বৃষ্টিতে দার্জিলিঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাবাকোশী গ্রামে রংভাঙ নদীর উপর একটি অস্থায়ী সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি এখনও থামেনি। সিকিম ও দার্জিলিঙের পার্বত্য অঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে আবারও ভূমিধস নামতে পারে বলে আশঙ্কা। প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে স্থানীয় প্রশাসন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এ দিকে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে বলেও পূর্বাভাস! মঙ্গলবার কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। বুধবার দার্জিলিঙেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.