এসআইআর নিয়ে এবার সরাসরি আইনি যুদ্ধে অবতীর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় ও নির্বাচন কমিশন। সূত্রের খবর, রবিবার দিল্লি পৌঁছেই সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন ও রাজ্যের CEO দপ্তরের বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করলেন তিনি। আরও জানা গিয়েছে, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় এই মামলা দায়ের করেছেন। আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে উপস্থিত থাকবেন বলে আগেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ঠিক আগে তিনি নিজেই মামলা দায়ের করায় প্রশ্ন উঠছে, তবে কি ফের মমতাকে উর্দি পরে শীর্ষ আদালতে সওয়াল করতে শোনা যাবে?
আরও পড়ুন:
এসআইআর নিয়ে এবার সরাসরি আইনি যুদ্ধে অবতীর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় ও নির্বাচন কমিশন। সূত্রের খবর, রবিবার দিল্লি পৌঁছেই সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন ও রাজ্যের CEO দপ্তরের বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করলেন তিনি। আরও জানা গিয়েছে, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় এই মামলা দায়ের করেছেন।
রাজ্যে বিধানসভা ভোটের ঠিক আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ নিয়ে গোড়া থেকেই পদ্ধতি নিয়ে আপত্তি তুলেছে বাংলার শাসকদল তৃণমূল। তাদের অভিযোগ, তাড়াহুড়ো করে এরাজ্যে এসআইআরের পিছনে বিজেপির নির্দিষ্ট ‘ষড়যন্ত্র’ রয়েছে। গোটা প্রক্রিয়ার মাঝে একাধিক ত্রুটির কথা তুলে ধরে মুখ্য নির্বাচন কমিশনারকে অন্তত ৬বার চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনও উত্তর আসেনি। এই আবহে রবিবার দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করার কথা তাঁর। তার আগেই অবশ্য কমিশনের বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে সুপ্রিম কোর্টে এই মামলা বেশ বড়সড় সংঘাত।
রবিবার দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করার কথা তাঁর। তার আগেই অবশ্য কমিশনের বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে সুপ্রিম কোর্টে এই মামলা বেশ বড়সড় সংঘাত।
আগামী সপ্তাহে, ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে রাজ্যের এসআইআর নিয়ে শুনানি। তৃণমূল সাংসদ দোলা সেন, ডেরেক ও ব্রায়েনদের দায়ের করা মামলার শুনানি হওয়ার কথা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। তার সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রিট পিটিশনের শুনানি হওয়ার সম্ভাবনা। তবে কি ফের বাংলার মুখ্যমন্ত্রীকে আইনজীবী হিসেবে মানুষের হয়ে সওয়াল করতে দেখা যাবে? এই প্রশ্নও উঠছে। কারণ, মমতা নিজেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন যে অনুমতি পেলে তিনি সুপ্রিম কোর্টের ওই শুনানিতে হাজির থাকবেন। প্রয়োজনে নিজেও সওয়াল করবেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!